মোহাম্মদপুরে মা-মেয়েকে খুন: স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যান গৃহকর্মী

ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজকে (১৫) ছুরিকাঘাতে খুন করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে—সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে গৃহকর্মী আয়েশা (২০) বাসায় ঢোকেন এবং প্রায় দেড় ঘণ্টা পর নাফিসার স্কুলড্রেস ও মাস্ক পরে ব্যাগ হাতে বেরিয়ে যান। ঘটনার পর থেকে তিনি পলাতক; পুলিশ মনে করছে তিনিই মূল সন্দেহভাজন।

Dec 8, 2025 - 23:41
মোহাম্মদপুরে মা-মেয়েকে খুন: স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যান গৃহকর্মী
মা লায়লা আফরোজ ও মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ। এ ছবি এখন শুধুই স্মৃতি। ছবি: সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় মা লায়লা আফরোজ (৪৮) মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজকে (১৫) ছুরিকাঘাতে খুন করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছেসকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে গৃহকর্মী আয়েশা (২০) বাসায় ঢোকেন এবং প্রায় দেড় ঘণ্টা পর নাফিসার স্কুলড্রেস মাস্ক পরে ব্যাগ হাতে বেরিয়ে যান। ঘটনার পর থেকে তিনি পলাতক; পুলিশ মনে করছে তিনিই মূল সন্দেহভাজন।

নিহত পরিবারের কর্তা জেড এম আজিজুল ইসলাম সকালে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। বেলা সাড়ে ১১টার দিকে ফিরে তিনি দরজা খোলা অবস্থায় ভেতরে ঢুকে প্রথমে মেয়ের রক্তাক্ত দেহ এবং তারপর রান্নাঘরে স্ত্রীর মরদেহ দেখতে পান। পুলিশে খবর দিলে লায়লা আফরোজের মরদেহ নাফিসাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, বাসায় ধস্তাধস্তির আলামত, রক্তের দাগ এবং তছনছ করা আলমারি পাওয়া গেছে। বাথরুম থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকারী বাসাতেই পোশাক বদলে রক্তমাখা কাপড় ব্যাগে ভরে নিয়ে বেরিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। বাসা থেকে লায়লার মোবাইল ছাড়া অন্য কিছু খোয়া গেছে কি না, তা তদন্তে দেখা হচ্ছে।

ভবনের দারোয়ান খালেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানান, চার দিন আগে কাজের খোঁজে আসা ওই তরুণীকে বাসায় পাঠানো হয়েছিল। বের হওয়ার সময় স্কুলড্রেস মাস্ক পরায় তিনি তাকে চিনতে পারেননি।

তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার জানিয়েছেন, এখন পর্যন্ত গৃহকর্মী ছাড়া অন্য কারও সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। সিসিটিভি ফুটেজ অন্যান্য আলামত বিশ্লেষণ করে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। পলাতক গৃহকর্মীকে গ্রেপ্তার করতে পারলেই হত্যার রহস্য উন্মোচন হবে বলে মনে করছে পুলিশ।

তথ্যসূত্র: আজকের পত্রিকা