কোলাকুলি করে দিল্লিতে পুতিনকে স্বাগত জানালেন মোদি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় দিল্লিতে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতা করমর্দন, কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের পর মোদির ব্যবহৃত একটি টয়োটা ফর্চুনারে একই গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেন।

Dec 4, 2025 - 13:06
কোলাকুলি করে দিল্লিতে পুতিনকে স্বাগত জানালেন মোদি
দিল্লি বিমানবন্দরে ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদির কোলাকুলি। ছবি; সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ( ডিসেম্বর) সন্ধ্যায় দিল্লিতে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতা করমর্দন, কোলাকুলি শুভেচ্ছা বিনিময়ের পর মোদির ব্যবহৃত একটি টয়োটা ফর্চুনারে একই গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেন।

পুতিনমোদির শুক্রবারের বৈঠকে বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা বিস্তারই থাকবে আলোচনার কেন্দ্র। সামুদ্রিক পণ্য, ফল প্রক্রিয়াজাত খাবারসহ বিভিন্ন পণ্যের রপ্তানি বাড়াতে চায় ভারত। অপরদিকে রুশ সারের ওপর ভারতের নির্ভরতা এখনো ব্যাপকপ্রতিবছর তিন থেকে পাঁচ মিলিয়ন টন সার আমদানি করে দেশটি।

বিশ্লেষকদের মতে, পুতিনের সফর দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রা দেবে। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, মোদি বিমানবন্দরে ব্যক্তিগতভাবে স্বাগত জানানোয় রুশ পক্ষ বিস্মিত হয়েছে; বিষয়টি আগে জানানো হয়নি বলেও উল্লেখ করেছে তারা।

দুই দিনের সফরে পুতিন দশম ভারতরাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। তার আগে গতকাল রাতেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দুই নেতার ব্যক্তিগত নৈশভোজ অংশ নেওয়ার কথা।

এনডটিটিভি জানিয়েছে, ভারত রাশিয়ার মধ্যে এয়ার ডিফেন্স সিস্টেম এস ৪০০ এস ৫০০ নিয়ে আলোচনা হতে পারে। অত্য়াধুনিক সুখোই যুদ্ধবিমান তার প্রযুক্তি হস্তান্তর ভারতে তা তৈরি করার লাইসেন্স দেওয়া নিয়ে কথা হতে পারে। আলোচনা হতে পারে সাবমেরিন কেনা নিয়েও।

তথ্যসূত্র: পিটিআই, ডয়েচ ভেলে, এনডিটিভি