ভারতে বিমান বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস দলের (এনসিপি) প্রধান অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে মুম্বাই থেকে বারামতীর উদ্দেশে যাত্রা করা একটি ছোট উড়োজাহাজ অবতরণের ঠিক আগে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় অজিত পাওয়ার ছাড়াও দুই পাইলট ও তাঁর ব্যক্তিগত নিরাপত্তাকর্মী প্রাণ হারান। স্থানীয় নির্বাচন সামনে রেখে বারামতীতে আজ তাঁর চারটি জনসভায় অংশ নেওয়ার কথা ছিল।
দুর্ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে আগুন ও ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালালেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি।
ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) নিশ্চিত করেছে, উড়োজাহাজে থাকা পাঁচ আরোহীর কেউই জীবিত নেই। দুর্ঘটনার কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় মহারাষ্ট্রসহ ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তথ্যসূত্র: এনডিটিভি