আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: যুক্তরাজ্যের মন্ত্রীকে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম স্থগিত থাকায়, পরে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল (স্থগিত) করায় আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, নির্বাচন আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে সময়মতো হবে আর তা হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক।

Nov 14, 2025 - 23:28
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: যুক্তরাজ্যের মন্ত্রীকে প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম স্থগিত থাকায়, পরে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল (স্থগিত) করায় আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, নির্বাচন আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে সময়মতো হবে আর তা হবে অবাধ, সুষ্ঠু অংশগ্রহণমূলক।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এই তথ্য দেন তিনি। বৈঠকে আসন্ন নির্বাচন, অবৈধ অভিবাসন, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বিমান নৌ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, নতুন ভোটাররা এবার প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি যুক্তরাজ্যের মন্ত্রীর সঙ্গে নিরাপদ বৈধ অভিবাসন নিশ্চিতকরণে সরকারের পদক্ষেপ, রোহিঙ্গা শিক্ষাসহ মানবিক সহায়তা, এবং বাণিজ্য গবেষণায় সহযোগিতা বাড়ানোর গুরুত্ব নিয়ে মত বিনিময় করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক।

তথ্যসূত্র: বাসস