মধ্যরাতের রাতে কেঁপে উঠল আফগানিস্তান, নিহত ৭
উত্তর আফগানিস্তানে শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্পে অন্তত সাতজন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দিবাগত রাতে মাজার-ই-শরিফের কাছে, ভূমি থেকে ২৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বলে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
উত্তর আফগানিস্তানে শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্পে অন্তত সাতজন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দিবাগত রাতে মাজার-ই-শরিফের কাছে, ভূমি থেকে ২৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
সামানগান প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের বেশির ভাগকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউএসজিএস ভূমিকম্পের পর ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে, যা বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ইঙ্গিত দেয়।
ভূমিকম্পে মাজার-ই-শরিফের বিখ্যাত নীল মসজিদের একটি অংশ ধসে পড়েছে বলে জানিয়েছে বলখ প্রদেশ প্রশাসন। প্রায় পাঁচ লাখ মানুষের এই শহরে অনেকে আতঙ্কে রাতেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
তালেবান ক্ষমতা নেওয়ার পর এটি আফগানিস্তানের চতুর্থ বড় ভূমিকম্প। চলতি বছরের আগস্টে পূর্বাঞ্চলে ৬ মাত্রার কম্পনে দুই হাজারের বেশি মানুষ মারা যান। বিশেষজ্ঞরা বলছেন, হিন্দুকুশ পর্বতমালায় টেকটোনিক ফলকের সংঘাতে দেশটিতে ভূমিকম্প প্রায়ই ঘটে, কিন্তু দুর্বল অবকাঠামোর কারণে ক্ষয়ক্ষতি বেড়ে যায়।
তথ্যসূত্র: রয়টার্স