Tag: আফগানিস্তান

আফগানিস্তানের কাছে ১৬০ রানে অলআউট বাংলাদেশ, হার সাত উইকেটে

ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছে আফগানিস্তান। টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৪১ দশমিক ২ ওভারে মাত্র ১৬০ রানে অলআউট হয় বাংলাদেশ, জবাবে ৮৭ বল হাতে রেখে তিন উইকেটের বিনিময়ে লক্ষ্য তাড়া করে আফগানরা।

কাবুল–কান্দাহারে পাকিস্তানের বিমান হামলা, আলোচনায় বসতে চায় তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুল ও তালেবান নেতৃত্বের ঘাঁটি কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর উত্তেজনা চরমে। তবে যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আগ্রহ দেখিয়েছে তালেবান সরকার।

মধ্যরাতের রাতে কেঁপে উঠল আফগানিস্তান, নিহত ৭

উত্তর আফগানিস্তানে শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্পে অন্তত সাতজন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দিবাগত রাতে মাজার-ই-শরিফের কাছে, ভূমি থেকে ২৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বলে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ফিফার টুর্নামেন্টে ফেরা আফগান নারী ফুটবলারদের

চার বছর পর আন্তর্জাতিক অঙ্গনে ফিরেছে আফগান নারীদের ফুটবল দল। মরক্কোয় আয়োজিত ফিফার চার দলের প্রীতি প্রতিযোগিতায় ‘আফগান উইমেন ইউনাইটেড’ নামে মাঠে নামে তারা। রোববার প্রথম ম্যাচে ৬–১ গোলে চাদের কাছে হারলেও, খেলাটির মাঠে ফিরে আসাটাকেই জয় হিসেবে দেখছেন আফগানিস্তানের খেলোয়াড়রা।

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে আবার সংঘর্ষ, ৫ সেনা নিহত

শান্তি আলোচনার মধ্যেই ফের সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। শুক্রবার ও শনিবার সীমান্তে গুলিবিনিময়ে পাকিস্তানের পাঁচ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, আফগানিস্তান থেকে আসা ২৫ সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে তারা।

আফগান সীমান্তের ১৯ পোস্ট দখলের দাবি পাকিস্তানের

আফগান সীমান্তে আকস্মিক হামলার জবাবে আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত ১৯টি সীমান্ত পোস্ট দখল করেছে পাকিস্তানি সেনারা।

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত ২০

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এতে এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ১১৫ জন, যাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।