যুক্তরাষ্ট্র–চীনের বাণিজ্য উত্তেজনায় দুলছে ওয়াল স্ট্রিট

যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য উত্তেজনা বাড়ায় মার্কিন শেয়ার বাজার আবারও চাপের মুখে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোজ্য তেলের ট্রেড বন্ধ করার সম্ভাবনা নিয়ে মন্তব্য এবং চীনের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার একটি শিপিং জায়ান্টের মার্কিন ইউনিটকে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত মঙ্গলবার শেয়ার বাজারে অস্থিরতার সৃষ্টি করে।

Oct 15, 2025 - 01:08
যুক্তরাষ্ট্র–চীনের বাণিজ্য উত্তেজনায় দুলছে ওয়াল স্ট্রিট
যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য উত্তেজনায় শেয়ার বাজারে পতন। ছবি: ব্লুমবার্গ

যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য উত্তেজনা বাড়ায় মার্কিন শেয়ার বাজার আবারও চাপের মুখে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোজ্য তেলের ট্রেড বন্ধ করার সম্ভাবনা নিয়ে মন্তব্য এবং চীনের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার একটি শিপিং জায়ান্টের মার্কিন ইউনিটকে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত মঙ্গলবার শেয়ার বাজারে অস্থিরতার সৃষ্টি করে।

আর এর প্রভাব পড়েছে শেয়ার বাজারের স্টক, ক্রিপ্টো এবং তেলের দামে। এতে বিনিয়োগকারীরা নিরাপদ নিরাপদ লাভজনক বিনিয়োগ হিসেবে স্বর্ণে বিনিয়োগের প্রবণতা বাড়ছে।

ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের মন্তব্যে অর্থনীতিতে নরম নীতি অবলম্বনের ইঙ্গিত পাওয়া গেছে। দুই বছরের ট্রেজারি বন্ডের রিটার্ন ২০২২ সালের পর সর্বনিম্ন স্তরে ঘুরপাক খাচ্ছে। পাওয়েল জানান, ফেড শীট শঙ্কুচিত করা বন্ধ করতে পারে, যা বাজারে তারল্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। জেপি মরগ্যান এভারকোরের বিশ্লেষকরা এটি ফেডের অক্টোবর ডিসেম্বর মাসে সুদের হার কাটার সম্ভাবনার স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন।

টিডি সিকিউরিটিজের বিশ্লেষকরা মনে করছেন, ফেড আগামী মাসে কোয়ান্টিটেটিভ টাইটেনিং শেষ করার পথ সুগম করেছে। তাদের অনুমান, বছরের শেষ নাগাদ চাপ থাকলেও ফেড ২০২৬ সাল পর্যন্ত ট্রেজারি বিল ক্রয়ের মাধ্যমে বাজারে তারল্য বজায় রাখার সিদ্ধান্ত নিতে পারে।

একই সময়ে টেক এআই শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ব্যাংক অব আমেরিকার  সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বিশ্বব্যাপী ফান্ড ম্যানেজারদের প্রায় ৫৪% মনে করছেন, টেক স্টক এবং এআই খাতের মূল্য অত্যধিক বৃদ্ধি পেয়েছে। সিটিগ্রুপ-এর প্রধান আর্থিক কর্মকর্তা মার্ক মেসন কিছু সেক্টরকে অতি মূল্যায়িত মনে করছেন।

তবে, ব্যাংকিং খাতে আয়ের তথ্য বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে। বিনিয়োগকারীরা এখন বড় টেক এআই সংস্থাগুলোর ব্যয় চক্র এবং ভবিষ্যতের রিটার্ন নিয়েও নজর রাখছেন। -টোরোর কর্মকর্তা ব্রেট কেনওয়েল বলেন, বড় প্রযুক্তি সংস্থাগুলো এখনও এআই অবকাঠামোতে ব্যাপক ব্যয় করছে এবং ধরনের বিনিয়োগ থেকে ফলাফল আসার সম্ভাবনা রয়েছে, যা বাজারে আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পারে।

মোটের উপর, মার্কেট সম্প্রতি উর্ধ্বমুখী হলেও বাণিজ্য নীতি, চাকরির বাজার দুর্বলতা এবং প্রযুক্তি খাতে সম্ভাব্য বুদবুদ নিয়ে অস্থিরতা দেখা দিচ্ছে। বিনিয়োগকারীদের জন্য এখন পর্যবেক্ষণ এবং সতর্কতার সময়।

তথ্যসূত্র: ব্লুমবার্গ