রোহিঙ্গা সহায়তায় যুক্তরাজ্য–কাতারের ১১.২ মিলিয়ন ডলার অনুদান

বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১১.২ মিলিয়ন মার্কিন ডলার যৌথ সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য ও কাতার। ছয় লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের মানবিক সহায়তা এবং পরিবেশ সুরক্ষায় এই অর্থ ব্যয় হবে।

Dec 7, 2025 - 22:23
রোহিঙ্গা সহায়তায় যুক্তরাজ্য–কাতারের ১১.২ মিলিয়ন ডলার অনুদান
মায়ানমার থেকে রোহিঙ্গাদের আগমনের পর কক্সবাজার এখনো বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর এক আবাসস্থল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গা স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১১. মিলিয়ন মার্কিন ডলার যৌথ সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য কাতার। ছয় লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা আশ্রয়দাতা সম্প্রদায়ের মানবিক সহায়তা এবং পরিবেশ সুরক্ষায় এই অর্থ ব্যয় হবে।

ব্রিটিশ হাইকমিশন জানায়, সহায়তার বড় অংশ যাবে শিবিরের ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা পরিবারগুলোর জীবনযাত্রা উন্নয়ন এবং ক্যাম্প আশপাশের এলাকায় পরিবেশগত ক্ষয় রোধে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে। এতে জ্বালানি কাঠের ওপর চাপ কমবেযা গত কয়েক বছরে আশপাশের বন উজাড়ের অন্যতম কারণ হয়ে উঠেছিল।

যুক্তরাজ্য কাতার যৌথ বিবৃতিতে বলেছে, “আমরা একসঙ্গে নিরাপদ, স্বাস্থ্যকর আরও টেকসই সম্প্রদায় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

২০১৭ সালে মায়ানমার থেকে গণহারে আগমনের পর থেকে কক্সবাজার এখনো বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর একটি আবাসস্থল হিসেবে রয়ে গেছে।

তথ্যসূত্র: বাসস