জাতি আজ উদযাপন করছে মহান বিজয় দিবস

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর এই দিনেই পাকিস্তানি দখলদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ।

Dec 16, 2025 - 02:40
জাতি আজ উদযাপন করছে মহান বিজয় দিবস
মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে মানুষের ভিড়। ছবি: সংগৃহীত

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর এই দিনেই পাকিস্তানি দখলদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সূচনা হয় ভোরে রাজধানীতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূস।

এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন। উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, কূটনীতিক, বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। পরে বীরশ্রেষ্ঠদের পরিবার, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিকেরা শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রকৃতি থেকে কুয়াশার চাদর অনেকটাই সরে গেলে সকাল সাড়ে ৭টার দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ঠিক তখনই স্মৃতিসৌধসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশের বিভিন্ন স্থানে অপেক্ষায় থাকা মানুষের ঢল নামে স্মৃতিসৌধে।

বিজয় দিবস উপলক্ষ্যে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মিশনগুলোতেও জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সন্ধ্যায় গুরুত্বপূর্ণ ভবন স্থাপনায় আলোকসজ্জা করা হবে।

দিবসটি ঘিরে সরকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দেশজুড়ে নানা কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে বিজয় মেলা, ফ্লাই-পাস্ট, ব্যান্ড শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের প্রতিযোগিতা মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রামাণ্যচিত্র প্রদর্শনী। জাতীয় পর্যায়ে রেকর্ডসংখ্যক জাতীয় পতাকা নিয়ে প্যারাশুট প্রদর্শনীর মাধ্যমে বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

ছাড়া আজ মসজিদ, মন্দির, গির্জা প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত, আহত মুক্তিযোদ্ধাদের সুস্থতা এবং দেশের শান্তি অগ্রগতি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

তথ্যসূত্র: বাসস