জানাজায় লাখো মানুষ: নজরুলের পাশে চিরঘুমে জুলাই যোদ্ধা হাদি

জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি (৩২) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে চিরঘুমে শায়িত হয়েছেন। শনিবার (২০/১২/২৫) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাঁকে দাফন করা হয়।

Dec 20, 2025 - 13:08
জানাজায় লাখো মানুষ: নজরুলের পাশে চিরঘুমে জুলাই যোদ্ধা হাদি
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দাফন করা হয় হাদিকে। ছবি: সংগৃহীত

জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি (৩২) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে চিরঘুমে শায়িত হয়েছেন। শনিবার (২০/১২/২৫) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাঁকে দাফন করা হয়।

হাদির জানাজায় প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজার আগেই সংসদ ভবন এলাকা মানিক মিয়া অ্যাভিনিউ ঘিরে জনসমুদ্রে পরিণত হয়।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করা হয়। সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, খুনের সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে হবে, না হলে কর্মসূচি আরও জোরদার হবে।

গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেল আরোহী আততায়ীর গুলিতে গুরুতর আহত হন হাদি। চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার পর বৃহস্পতিবার সেখানে তিনি মারা যান। শুক্রবার সন্ধ্যায় তাঁর মরদেহ দেশে নিয়ে আসা  হয়।

নজরুলপ্রেমী হাদি মিছিল-সমাবেশে কবিরবিদ্রোহীকবিতা উদ্ধৃত করে প্রতিবাদের ভাষা তৈরি করেছিলেন। সেই বিদ্রোহী চেতনার প্রতীক হয়েই শেষ পর্যন্ত চিরকালের জন্যই শায়িত হলেন তাঁর প্রিয় কবির পাশেই।

তথ্যসূত্র: ইউএনবি