ইরান নিয়ে সামরিক ও গোপন পদক্ষেপের বিকল্প ট্রাম্পের টেবিলে
ইরানে সম্ভাব্য হস্তক্ষেপের জন্য সামরিক ও গোপন নানা বিকল্প বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে। প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি সাইবার অপারেশন ও মনস্তাত্ত্বিক অভিযানের পরিকল্পনাও উপস্থাপন করা হয়েছে।

সূত্রগুলো বলছে, ইরানে কোনো সামরিক প্রতিক্রিয়া হলে তা মূলত আকাশপথে পরিচালিত হতে পারে। একই সঙ্গে দেশটির কমান্ড কাঠামো ও যোগাযোগব্যবস্থা ব্যাহত করার উপায়ও বিবেচনায় আছে। এ নিয়ে মঙ্গলবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের বৈঠক হওয়ার কথা, তবে ট্রাম্প সেখানে উপস্থিত থাকবেন কি না, তা নিশ্চিত নয়।
এর মধ্যে সোমবার ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, তিন সপ্তাহের সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরান আলোচনায় আগ্রহী, তবে ‘যুদ্ধের জন্য প্রস্তুত’। হোয়াইট হাউস জানায়, প্রকাশ্যে দেওয়া বক্তব্যের সঙ্গে তেহরানের গোপন বার্তার পার্থক্য রয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, প্রয়োজনে সামরিক বিকল্প ব্যবহারে ট্রাম্প দ্বিধা করবেন না।
মুদ্রা পতন ও অর্থনৈতিক দুরবস্থাকে ঘিরে ইরানে অস্থিরতা বাড়ছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে ‘প্রতারণার’ অভিযোগ করে সরকারপন্থী সমাবেশের প্রশংসা করেছেন।
এদিকে যুক্তরাষ্ট্র ইরানে থাকা নাগরিকদের দেশ ছাড়তে বা যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই বের হওয়ার পরিকল্পনা রাখতে বলেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ইরানের ভেতর থেকে প্রতিবেদন করা কঠিন হয়ে পড়েছে; ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য যাচাইয়ের সুযোগও কমে এসেছে।
তথ্যসূত্র: বিবিসি