যেন ‘চাক দে ইন্ডিয়া’র মঞ্চায়ন ক্রিকেটে
রুপালি পর্দার ‘চাক দে ইন্ডিয়া’র কাহিনীকেই যেন বাস্তবের রূপ দিল ভারতের নারী ক্রিকেট দল। প্রাক টুর্নামেন্ট সেভাবে আলোচনায় ছিল না ছিলেন না শেফালি ভার্মা-স্মৃতি মান্ধানারা। কিন্তু শেষ পর্যন্ত তাদের হাতেই উঠল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের শিরোপা।
রুপালি পর্দার ‘চাক দে ইন্ডিয়া’র কাহিনীকেই যেন বাস্তবের রূপ দিল ভারতের নারী ক্রিকেট দল। প্রাক টুর্নামেন্ট সেভাবে আলোচনায় ছিল না ছিলেন না শেফালি ভার্মা-স্মৃতি মান্ধানারা। কিন্তু শেষ পর্যন্ত তাদের হাতেই উঠল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের শিরোপা।
‘চাক দে ইন্ডিয়া’ নির্মিত হয়েছিল ভারতীয় মেয়েদের হকি নিয়ে। কিন্তু ভারতীয় মেয়েরা ক্রিকেটের বিশ্বকাপ জিতলেন যেন সেই ছবির চিত্রনাট্য মেনে। যে শেফালি ভার্মার খেলার কথাই ছিল না বিশ্বকাপে, অলরাউন্ড নৈপুণ্যে তিনিই ভারতকে প্রথমবারের মতো জিতিয়ে দিলেন মেয়েদের বিশ্বকাপ।
প্রতীকা রাওয়াল চোটে পড়ায় সেমিফাইনালের আগে ভারতের স্কোয়াডে ঢোকেন শেফালি। ন্যাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতের পক্ষে ৭৮ বলে ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করলেন। পরে বল হাতে ৩৬ রানে তুলে নিলেন ২ উইকেট-ফাইনালের সেরা ক্রিকেটারর হয়ে গেলেন শেফালিই।
মেয়েদের বিশ্বকাপে বরাবরই রাজত্ব দেখিয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আগের ১২টি আসরে এই দুই দলের বাইরে চ্যাম্পিয়ন হয়েছে কেবল নিউজিল্যান্ড। এবারও কাগজে কলমে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডই ছিল ফেবারিট। কিন্তু সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে ফাইনালে উঠে। আর ভারত সেমিফাইনালে বিদায় করে দেয় অস্ট্রেলিয়াকে। দুই সেমিফাইনাল শেষেই নিশ্চিত হয়ে গিয়েছিল-মেয়েদের বিশ্বকাপ দেখবে নতুন চ্যাম্পিয়নকে।
রোববারের ফাইনাল নতুন চ্যাম্পিয়ন বানিয়ে দিল স্মৃতি মান্ধানা-শেফালি ভার্মাদের।
বৃ্ষ্টির কারনে ঘণ্টা দুয়েক দেরিতে শুরু হওয়া ফাইনালে আগে ব্যাট করে ভারত শেফালি ভার্মা ও দীপ্তি শর্মার দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে ২৯৮ রান তোলে। লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট ৯৮ বলে ১০১ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেও সতীর্থ ব্যাটারদের ব্যর্থতায় তাররা ২৪৬ রানে অলআউট। ফল-৫২ রানের জয় ভারতের। নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত।
তথ্যসূত্র: ক্রিকইনফো