মাদুরোর আটকে লাভবান ক্রিপ্টো জুয়াড়ি, বাজি ধরে ৪ লাখ ৩৬ হাজার ডলার জয়

ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নিতেই মূলত দেশটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আটক করেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে। যে লক্ষ্য নিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের এই অভিযান, তা হয়তো একদিন পুরণ হবে, তবে মাদুরো আটক হওয়ায় তাৎক্ষনিকভাবে লাভবান হয়েছে এক ক্রিপ্টো জুয়াড়ি।

Jan 6, 2026 - 12:51
মাদুরোর আটকে লাভবান ক্রিপ্টো জুয়াড়ি, বাজি ধরে ৪ লাখ ৩৬ হাজার ডলার জয়
নিকোলাস মাদুরোর আটক হওয়ার ওপর বাজি ধরে ৪ লাখ ৩৬ হাজার ডলার জিতে নিয়েছেন অজ্ঞাত এক ক্রিপ্টো জুয়াড়ি। ছবি: আনাদোলু

ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নিতেই মূলত দেশটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আটক করেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাঁর স্ত্রীকে। যে লক্ষ্য নিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের এই অভিযান, তা হয়তো একদিন পুরণ হবে, তবে মাদুরো আটক হওয়ায় তাৎক্ষনিকভাবে লাভবান হয়েছে এক ক্রিপ্টো জুয়াড়ি।

নিকোলাস মাদুরোকে আটক করা হবে-এমন আগাম বাজি ধরে লাখ ৩৬ হাজার ডলার জিতে নিয়েছেন অজ্ঞাত ওই ক্রিপ্টো জুয়াড়ি। মাদুরোর আটকের ঘোষণা আনুষ্ঠানিকভাবে আসার ঠিক আগেই এই বিপুল অঙ্কের লাভ হওয়ায়, যুক্তরাষ্ট্রের গোপন অভিযানের ভেতরের তথ্য কেউ কাজে লাগিয়েছিল কি নাতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ক্রিপ্টোভিত্তিক পূর্বাভাসমূলক প্ল্যাটফর্ম পলিমার্কেটে মাদুরো জানুয়ারির শেষ নাগাদ ক্ষমতার বাইরে যাবেনএমন বাজির হার ট্রাম্পের ঘোষণার আগের কয়েক ঘণ্টায় হঠাৎ বেড়ে যায়। শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের হেফাজতে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার এই নেতাকে।

পলিমার্কেটের তথ্য অনুযায়ী, গত মাসে খোলা একটি অজ্ঞাত অ্যাকাউন্ট চারটি অবস্থানে বাজি ধরে, যার সবই ছিল ভেনেজুয়েলা সংক্রান্ত। মোট ৩২ হাজার ৫৩৭ ডলার বিনিয়োগ করে ওই অ্যাকাউন্ট থেকে আয় হয় লাখ ৩৬ হাজার ডলারের বেশি। অ্যাকাউন্টটির পরিচয় শুধু অক্ষর সংখ্যার সমন্বয়ে গঠিত একটি ব্লকচেইন আইডির মধ্যেই সীমাবদ্ধ।

শুক্রবার জানুয়ারির বিকেলে পলিমার্কেটে মাদুরোর ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা ধরা হয়েছিল মাত্র দশমিক শতাংশ। তবে রাত গভীর হওয়ার আগেই তা বেড়ে ১১ শতাংশে পৌঁছায় এবং জানুয়ারির ভোরে হঠাৎ বড় ধরনের উল্লম্ফন ঘটে। এর কিছুক্ষণ পরই ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা দেন, মাদুরো যুক্তরাষ্ট্রের হেফাজতে।

এই লেনদেন নিয়ে মন্তব্য জানতে চাইলে পলিমার্কেট তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বেটার মার্কেটস নামের আর্থিক সংস্কারপন্থী সংস্থার প্রধান নির্বাহী ডেনিস কেলেহার সিবিএসকে বলেন, ‘এই বাজির ধরন দেখে স্পষ্ট বোঝা যায়, এটি ভেতরের তথ্যের ওপর ভিত্তি করে করা লেনদেন হতে পারে।

শুধু ওই একটি অ্যাকাউন্টই নয়, আরও কয়েকজন পলিমার্কেট ব্যবহারকারীও মাদুরোর আটকের ওপর বাজি ধরে কয়েক হাজার থেকে কয়েক দশ হাজার ডলার লাভ করেছেন।

ঘটনায় নজর দিতে শুরু করেছেন মার্কিন আইনপ্রণেতারাও। নিউইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রিচি টোরেস সোমবার একটি বিল উত্থাপন করেছেন, যাতে কোনো সরকারি কর্মচারীর কাছে যদি কোনো বাজির সঙ্গে সংশ্লিষ্টগুরুত্বপূর্ণ গোপন তথ্যথাকে, তাহলে তিনি পূর্বাভাসমূলক বাজারে লেনদেন করতে পারবেন না।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে পূর্বাভাসমূলক বাজার দ্রুত জনপ্রিয় হয়েছে। পলিমার্কেট কালশির মতো প্ল্যাটফর্মে খেলাধুলা থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত নানা বিষয়ে বাজি ধরার সুযোগ রয়েছে। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘিরেই এসব প্ল্যাটফর্মে কয়েক কোটি ডলারের বাজি ধরা হয়।

বাইডেন প্রশাসনের সময় এসব বাজার নিয়ন্ত্রকদের কঠোর নজরদারির মুখে পড়লেও, ট্রাম্প প্রশাসনে এসে তুলনামূলকভাবে ইতিবাচক পরিবেশ পেয়েছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র কালশি পলিমার্কেটদুটি প্রতিষ্ঠানেরই উপদেষ্টার ভূমিকায় আছেন।

শেয়ারবাজারে ইনসাইডার ট্রেডিং বেআইনি হলেও, পূর্বাভাসমূলক বাজারে সে ধরনের নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে দুর্বল।

তথ্যসূত্র: বিবিসি