Jan 11, 2026
ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের ট্রেজারি হিসাবে জব্দ হওয়া ঠেকাতে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, এই আদেশের মাধ্যমে আদালত বা পাওনাদারদের হাত থেকে ভেনেজুয়েলার তেল আয়ের অর্থ রক্ষা করা হবে।
Jan 8, 2026
ভেনেজুয়েলার তেলের ওপর কার্যত অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ নিতে এক বিস্তৃত পরিকল্পনার ‘ন্যূনতম’ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছে ট্রাম্প প্রশাসন। বুধবার একাধিক মন্ত্রিসভার কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র শিগগিরই ভেনেজুয়েলার উৎপাদিত তেল নিজেই বাজারজাত করবে—এমনকি বিক্রির অর্থ ব্যবস্থাপনাও ওয়াশিংটনের হাতে থাকবে।
Jan 6, 2026
ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নিতেই মূলত দেশটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আটক করেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে। যে লক্ষ্য নিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের এই অভিযান, তা হয়তো একদিন পুরণ হবে, তবে মাদুরো আটক হওয়ায় তাৎক্ষনিকভাবে লাভবান হয়েছে এক ক্রিপ্টো জুয়াড়ি।
Jan 5, 2026
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তারের পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (ডিএসএ)। যুক্তরাষ্ট্রের বৃহত্তম সমাজতান্ত্রিক সংগঠনটি দাবি করেছে, মাদুরো দম্পতিকে মুক্তি দিয়ে ভেনেজুয়েলায় ফেরত পাঠাতে এবং তাঁকে আবার ক্ষমতায় বসাতে হবে।
Jan 5, 2026
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মার্কিন অভিযানের পর এবার গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে উদ্বেগ ছড়িয়েছে ইউরোপজুড়ে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো আশঙ্কা করছে, ভেনেজুয়েলার পর ট্রাম্পের লক্ষ্য হতে পারে ডেনমার্কের স্বায়ত্তশাসিত ভূখণ্ড গ্রিনল্যান্ড।
Jan 5, 2026
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে দেশটিতে নিজেদের বিপুল অর্থনৈতিক স্বার্থ সুরক্ষাকে বেইজিং সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা।
Jan 3, 2026
ভেনেজুয়েলার দীর্ঘদিনের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ এখন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলায় আগের মতো শাসনব্যবস্থা আর চলতে দেওয়া হবে না।
Jan 3, 2026
ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জনালেও হামলার ধরন ও লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
Nov 16, 2025
ভেনেজুয়েলায় সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপ নিয়ে হোয়াইট হাউসে টানা তৃতীয় দিনের মতো উচ্চপর্যায়ের আলোচনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন—তিনি ‘মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন’।
Oct 27, 2025
ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভলি। বর্তমানে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর রাজধানী পোর্ট অব স্পেনে নোঙর করেছে যুদ্ধজাহাজটি। উন্নত অস্ত্র ও হেলিকপ্টারসজ্জিত এই ডেস্ট্রয়ারটি যুক্তরাষ্ট্রের ষষ্ঠ নৌবহরের অংশ এবং এতে মার্কিন মেরিন সদস্যরাও রয়েছেন। তারা স্থানীয় বাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবেন বলে জানা গেছে।
Oct 21, 2025
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বাড়াতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৪৮ ঘণ্টায় তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ওয়াশিংটনের কড়া অবস্থানের পরিচায়ক।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
বৃহত্তর ড্যালাস এলাকার বাঙালি কমিউনিটির জন্য আজ শনিবার এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে সুরযাত্রা। মাটির সুরে, প্রাণের টানে, বাংলার লোকগান এই প্রতিপাদ্যে ফ্রিস্কো পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে সুরযাত্রা ফোক ফেস্ট।
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠাতে মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে মালয়েশিয়া সরকার সরাসরি ২৫টি এজেন্সি বাছাই করেছে এবং ৩১২টি সহযোগী এজেন্সি হিসেবে কাজ করতে পারবে।
আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডালাস বাংলা উৎসব-৫। এ আয়োজন সামনে রেখে রোববার দুপুরে লুইসভিলের গ্র্যান্ড থিয়েটারে একটি প্রস্তুতিমূলক সভা ও চা-চক্র অনুষ্ঠিত হয়েছে।
কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে আগুন লেগে নয়জন বাংলাদেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি তিন বছর বয়সী শিশুও রয়েছে।