আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত ছয় তরুণের লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

Feb 5, 2026 - 13:22
আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড
মুহাম্মদ সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত ছয় তরুণের লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

একই রায়ে সাতজনকে যাবজ্জীবন এবং দুজনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া আবজালুল হককে ক্ষমা করা হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আশুলিয়া থানার তৎকালীন ওসি এফ এম সায়েদ রনি, এসআই আবদুল মালেক, সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা, কনস্টেবল মুকুল চোকদার স্থানীয় আওয়ামী লীগ নেতা রনি ভূঁইয়া।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপনসহ পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা। এসআই আরাফাত উদ্দিন এএসআই কামরুল হাসানকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০২৪ সালের আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত ছয় তরুণকে একটি ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে মামলা করা হয়। অভিযোগে বলা হয়, পোড়ানোর সময় অন্তত একজন জীবিত ছিলেন। গত জুলাই অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল মামলাটি বিচার শুরু করে।

ডালাস বার্তা প্রতিবেদক