ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের
বিএনপি ক্ষমতায় গেলে ঢাকায় অন্তত ৪০টি খেলার মাঠ করা হবে। এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি ক্ষমতায় গেলে ঢাকায় অন্তত ৪০টি খেলার মাঠ করা হবে। এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারাভিযানে ঢাকায় পথসভা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে রাজধানীর ইসিবি চত্বরে পথসভা দিয়ে ঢাকায় নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান। এ সময় তিনি ঢাকাসহ সারা দেশকে বাসযোগ্য ও নিরাপদ করার অঙ্গীকার করেন।
পথসভায় বক্তব্যের শুরুতে নিজেকে ‘এলাকার সন্তান’ উল্লেখ করে ঢাকা–১৭ আসনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পথসভায় তিনি বলেন, ‘আমি এই এলাকারই সন্তান। এই এলাকাতেই বড় হয়েছি। এলাকার সন্তান হিসেবে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাচ্ছি। আপনারা ধানের শীষকে ভোট দিলে বিএনপি জয়ী হলে ঢাকা শহরসহ সমগ্র দেশকে নিরাপদ করতে চাই। যাতে নিরাপদে মানুষ চলাচল করতে পারে, ঢাকায় যাতে মানুষ বুক ভরে শ্বাস নিতে পাবে, সেই ব্যবস্থা করা হবে।’
বক্তব্যের এক পর্যায়ে রাজধানিতে খেলার মাঠের সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতিও দেন বিএনপির চেয়ারম্যান, ‘বিএনপি সরকার গঠন করলে সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ করব। এ ছাড়া ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করব।’
ডালাস বার্তা প্রতিবেদক