Tag: যুক্তরাষ্ট্র

ডালাস মোটেলে খুন: অভিযুক্তের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাইছে না প্রসিকিউশন

ডালাস কাউন্টি প্রসিকিউটররা জানিয়েছে, সহকর্মীর শিরশ্ছেদের অভিযোগে গ্রেপ্তার ইয়োরডানিস কাবোস-মার্টিনেজের বিরুদ্ধে তারা মৃত্যুদণ্ড চাইবে না। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফ্র্যাঙ্ক ক্রাউলি কোর্টহাউসে তার প্রথম হাজিরায় এ তথ্য দিয়েছে রাষ্ট্রপক্ষ।

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি যুক্তরাষ্ট্রের জন্য কতটা আত্মঘাতী?

নতুন করে এইচ-১বি ভিসার জন্য আবেদন করতে হলে এখন থেকে এককালীন ১ লাখ ডলার ফি দিতে হবে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে, অর্থাৎ নতুন আবেদনকারীদের জন্যই প্রযোজ্য। তবে যারা এরই মধ্যে এইচ-১বি ভিসায় কাজ করছেন বা নবায়নের আবেদন করছেন, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

ডালাসে উচ্ছেদ সংকট চরমে, মাসে ৪ হাজারেরও বেশি মামলা

ডালাস কাউন্টিতে প্রতিমাসে গড়ে চার হাজারেরও বেশি উচ্ছেদ মামলা হচ্ছে। এসব মামলার অন্তত অর্ধেক ভুক্তভোগীই শিশুসন্তানসহ পরিবার, আর প্রায় এক-তৃতীয়াংশ সিঙ্গেল মায়েরা। নতুন এক বিশ্লেষণে এমনই তথ্য বেরিয়ে এসেছে।

ডালাসে ল্যান্ডমার্ক রিসোর্ট গড়তে চায় ক্যাসিনো জায়ান্ট স্যান্ডস

ডালাসে মাল্টি–বিলিয়ন ডলারের ল্যান্ডমার্ক রিসোর্ট গড়তে চাইছে লাস ভেগাস স্যান্ডস। সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডসের মতোই হোটেল, ক্যাসিনো, কনভেনশন সেন্টার ও বৃহৎ বিনোদন সুবিধা নিয়ে এই প্রকল্প তারা দাঁড় করাতে চায় টেক্সাসে।

ফেডারেল হস্তক্ষেপে থেমে গেল টেক্সাসের নতুন কংগ্রেশনাল ম্যাপ

টেক্সাসের নতুন কংগ্রেশনাল মানচিত্র আটকে দিল ফেডারেল আদালত। মঙ্গলবার তিন বিচারকের প্যানেল প্রাথমিক স্থগিতাদেশ জারি করেছেন। এই রায় বহাল থাকলে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন হবে ২০২১ সালের পুরোনো জেলার সীমানা অনুযায়ীই।

ট্রমা কাটাতে ‘হেভেনস ২৭’-এর পরিবারগুলোর নতুন থেরাপির খোঁজ

থ্যাঙ্কসগিভিং ক্রিসমাসের উৎসব ঘনিয়ে আসছে। তাই এখন ঘর-বাড়ি পরিষ্কার করা, কেনা-কাটা, খাবার-দাবার তৈরি-আনন্দমুখর ছুটির প্রস্তুতি নেওয়ার সময়। কিন্তু সময়টা দুঃস্মৃতি নিয়ে ফিরে আসে ওই ২৭ কিশোরির পরিবারের কাছে, যারা এই গ্রীষ্মে কার কাউন্টির ক্যাম্প মিস্টিকে বন্যায় অকালে প্রাণ হারিয়েছেন।

পথচারী-চালকদের জন্য টেক্সাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর ডালাস

ডালাসকে পথচারী ও চালকদের জন্য টেক্সাসের ‘সবচেয়ে বিপজ্জনক বড় শহর’ হিসেবে চিহ্নিত করেছে নতুন এক রিপোর্ট। টেক্সাস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের তথ্য অনুযায়ী, অস্টিন, এল পাসো, ফোর্ট ওয়ার্থ, হিউস্টন ও সান আন্তোনিওর তুলনায় ডালাসে প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার হার ৫৭% বেশি।

ডালাসে চোরচক্রের বিরুদ্ধে অভিযানে ৫ আটক, বিলিয়ন ডলারের মালামাল উদ্ধার

ডালাসে বড় এক চোরচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার হয়েছে প্রায় ১০ লাখ ডলারের চুরি হওয়া মালামাল। মাসের শুরুর দিকে একটি চুরি যাওয়া ট্রেলার মেরামতের জন্য শহরের একটি অটোরিপেয়ার শপে ঢোকার পরই মিলেছিল এই চোরচক্রের সন্ধান।

এফ-৩৫ ক্রয়ে যুক্তরাষ্ট্র–সৌদি চুক্তি, পারমাণবিক প্রকল্পেও সমঝোতা

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফর ঘিরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বড় দুই খাত—পারমাণবিক সহযোগিতা এবং এফ-৩৫ যুদ্ধবিমান কেনায় সমঝোতায় পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে বড় ধস

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বিদেশি শিক্ষার্থীদের নতুন ভর্তিতে বড় ধস নেমেছে। ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশনের (আইআইই) তথ্যানুসারে, চলতি শিক্ষাবর্ষে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির হার ১৭% কমেছে, যা কোভিড-১৯ মহামারি বাদে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি হ্রাস।

গাজায় ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনী গঠনে জাতিসংঘের অনুমোদন

গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়া প্রস্তাবে সমর্থন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স’ (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের অনুমোদন মিলেছে।

এপস্টেইনের নথি প্রকাশে হাউস রিপাবলিকানদের ‘হ্যাঁ’ ভোট চাইলেন ট্রাম্প

জেফ্রি এপস্টেইন সংশ্লিষ্ট নথি প্রকাশে হাউস রিপাবলিকানদের প্রতি সমর্থন জানাতে বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা তার পূর্বের অবস্থানের পুরোপুরি উল্টো। আগে তিনি রিপাবলিকানদের এ ইস্যুতে ‘ফাঁদে পা না দিতে’ সতর্ক করেছিলেন।

ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে ট্রাম্পপন্থী প্রসিকিউটর

মায়ামির মার্কিন অ্যাটর্নি জেসন রেডিং কিনোনেসকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে আলোচনার ঝড় উঠেছে। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ এই প্রসিকিউটর সাবেক ওবামা প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে বিস্তৃত তদন্ত শুরু করেছেন—যা নিয়ে ক্ষোভ, উদ্বেগ ও অস্বস্তি বাড়ছে দক্ষিণ ফ্লোরিডার আইনপ্রয়োগকারী মহলে।

ট্যারিফ, মূল্যবৃদ্ধি ও সুপ্রিম কোর্ট—কোথায় দাঁড়িয়ে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ সিদ্ধান্তগুলো এত দ্রুত ও এতবার বদলেছে যে আমেরিকান ক্রেতাদের জন্য কোন পণ্যে কর আছে, কোনটায় নেই—তা বোঝা কঠিন হয়ে গেছে। ব্রাজিল, চীন, যুক্তরাজ্যসহ প্রায় সব দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক; কোথাও ৫০%, কোথাও ১০%, আবার কোথাও ব্যতিক্রম। গাড়ি, স্টিল, অ্যালুমিনিয়াম, কপার—সব সেক্টরেই লেগেছে এই করের ধাক্কা।

টেক্সাসে জমি–বাড়ি জালিয়াতি ঠেকাতে নতুন আইন, জোরাল হবে সম্পত্তির সুরক্ষা

টেক্সাসে শিগগিরই কার্যকর হতে যাচ্ছে একগুচ্ছ নতুন আইন, যা সম্পত্তি ও দলিল জালিয়াতি অনেক কঠিন করে তুলবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইনপ্রণেতা ও প্রসিকিউটররা এসব আইন নিয়ে আলোচনা করেন।

হোয়াইট হাউস সফরে সৌদি যুবরাজকে স্বাগত জানাতে ট্রাম্পের সর্বাত্মক প্রস্তুতি

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে (এমবিএস) স্বাগত জানাতে রাজকীয় আয়োজনে সাজছে হোয়াইট হাউস। তাকে সম্মানসূচক অভ্যর্থনা, দিনের শেষভাগে ব্ল্যাক-টাই ডিনার—সব মিলিয়ে রাষ্ট্রীয় সফরের মতো আয়োজনেই তাকে গ্রহণ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্টারবাকস বয়কটের ডাক জোহরান মামদানির

যুক্তরাষ্ট্রজুড়ে স্টারবাকস কর্মীদের অনির্দিষ্টকালের ধর্মঘটে সংহতি জানিয়ে প্রতিষ্ঠানটিকে বয়কটের ডাক দিয়েছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি।

ভেনেজুয়েলা ইস্যুতে নিয়ে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প

ভেনেজুয়েলায় সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপ নিয়ে হোয়াইট হাউসে টানা তৃতীয় দিনের মতো উচ্চপর্যায়ের আলোচনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন—তিনি ‘মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন’।

বিবিসির কাছে ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) ক্ষমা চাইলেও তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুষ্ট করতে পারেনি। ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে বিবিসির বিরুদ্ধে ১ থেকে ৫ বিলিয়ন ডলার পর্যন্ত মানহানি মামলা করতে পারেন।

টেক্সাসে হুপিং কাশির সংক্রমণ বাড়ছে, আক্রান্তের বেশিরভাগই শিশু

টেক্সাসে হুপিং কাশির সংক্রমণ এক দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চিকিৎসকরা আশঙ্কা করছেন, সামনের ঠান্ডা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

ইঞ্জিন বিকলের ঝুঁকি থাকায় যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ গাড়ি প্রত্যাহারের সিদ্ধান্ত টয়োটার

ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে—এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র থেকে টয়োটা তুন্দ্রা, লেক্সাস এলএক্স ও লেক্সাস জিএক্সসহ মোট ১ লাখ ২৬ হাজার ৬৯১টি গাড়ি ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপানি গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টয়োটা।

যুক্তরাষ্ট্রে যথেষ্ট মেধাবী জনবল নেই: এইচ-১বি ভিসা নিয়ে অবস্থান বদল ট্রাম্পের

এইচ-১বি ভিসা ইস্যুতে অবস্থান পরিবর্তন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহামের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু খাতে বিদেশ থেকে মেধাবী জনবল আনা এখন জরুরি হয়ে পড়েছে।

৪৩ দিন পর যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থার অবসান

৪৩ দিন পর অবশেষে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান ঘটেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৩ নভেম্বর) একটি বিলে স্বাক্ষর করেছেন, যা সরকারি কার্যক্রম পুনরায় চালুর পথ খুলে দিয়েছে।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগে বড় ধাক্কা

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ সীমিত করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। নতুন অভিবাসন নীতির খসড়া অনুযায়ী, অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) প্রোগ্রাম আংশিকভাবে কিংবা পুরোপুরি বাতিল হতে পারে।

ট্রাম্পের ২ হাজার ডলারের রিবেট চেক: অর্থনীতি না রাজনীতি

যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় নিয়ে চাপ বাড়তেই নতুন প্রস্তাব নিয়ে আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক থেকে অর্জিত রাজস্বের একটি অংশ নাগরিকদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণের কথা জানিয়েছেন তিনি।

রেকর্ড ৪৩ দিনের শাটডাউন শেষের পথে, হাউসে ভোট আজ

যুক্তরাষ্ট্রে রেকর্ড ৪৩ দিন ধরে চলা সরকারি শাটডাউন অবসানের পথে। বুধবার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি অন্তর্বর্তীকালীন অর্থায়ন বিলের ওপর ভোট হবে। শাটডাউনের কারণে লাখো ফেডারেল কর্মচারী বেতন ছাড়াই কাজ করছেন, খাদ্য সহায়তা বিলম্বিত হয়েছে এবং আংশিকভাবে বিমান চলাচল ব্যাহত হয়েছে।

ডালাসে পৃথক তিন ঘটনায় তিনজনকে খুন

ডালাসে সোমবার (১০ নভেম্বর) আলাদা আলাদা তিন ঘটনায় তিনজন খুন হয়েছেন। তবে তিনটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ডালাসে ট্রাক দুর্ঘটনায় মহাসড়ক বন্ধ, বিদ্যুৎহীন হাজারো বাসা-বাণিজ্যিক স্থাপনা

ডালাসে একটি সেমি-ট্রাক দুর্ঘটনার পর ইউএস হাইওয়ে ১৭৫–এর পশ্চিমমুখী লেন বন্ধ রয়েছে। সোমবার রাতে একটি ট্রাক বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। তাতে ট্রাকটির ডিজেল ট্যাংক ফেটে খেলে ডিজেল ছড়িয়ে পড়ে এবং বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়।

ডালাসে গেমরুমে গুলি করে খুন, হামলাকারী পলাতক

ডালাসে সোমবার (১০ নভেম্বর) রাতে এক গেমরুমে গুলিতে একজন নিহত হয়েছেন। হামলাকারী এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামদানির বিজয়ের নেপথ্যে বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম

নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে হারিয়ে এই তরুণ মুসলিম রাজনীতিকের জয় এখন সবার আলোচনায়। কিন্তু পর্দার আড়ালে থেকে এই বিজয়ের রূপরেখা এঁকেছেন এক বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী-জারা রহিম।