ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমানে দুর্ঘটনা, নিহত ৬ সেনা
ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কমান্ডটি জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার। দুর্ঘটনার সময় বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যের সবাই নিহত হয়েছেন।
মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ১২ মার্চ পশ্চিম ইরাকের আকাশে অপারেশন এপিক ফিউরি চলাকালে বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় উড্ডয়নের সময় বিমানটি হারিয়ে যায়। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ঘটনাটি শত্রুপক্ষের হামলা বা বন্ধুসেনার ভুল আঘাতের কারণে ঘটেনি।
নিহত সেনাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। সামরিক নিয়ম অনুযায়ী, নিহতদের পরিবারের সদস্যদের অবহিত করার পরই তাদের পরিচয় প্রকাশ করা হবে।
মার্কিন বিমানবাহিনীর বহুল ব্যবহৃত কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কারমূলত আকাশে উড়ন্ত যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়, যাতে তারা দীর্ঘ সময় আকাশে অভিযান চালাতে পারে। পাশাপাশি এটি চিকিৎসা সরিয়ে নেওয়া (মেডিক্যাল ইভাকুয়েশন) বা নজরদারি মিশনেও ব্যবহৃত হয়।
তথ্যসূত্র: ফক্স ফোর