মিশন থামিয়ে বন্দরে ফিরছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড

ইরানবিরোধী সামরিক অভিযানের মাঝপথে অগ্নিকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মিশন স্থগিত করে বন্দরে ফিরছে। রণতরিটির লন্ড্রি সেকশনে আগুন লাগার ঘটনায় অন্তত দুই নাবিক আহত হয়েছেন, যদিও তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।

Mar 18, 2026 - 13:34
মিশন থামিয়ে বন্দরে ফিরছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড
ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ছবি: রয়টার্সের সৌজন্যে

ইরানবিরোধী সামরিক অভিযানের মাঝপথে অগ্নিকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মিশন স্থগিত করে বন্দরে ফিরছে। রণতরিটির লন্ড্রি সেকশনে আগুন লাগার ঘটনায় অন্তত দুই নাবিক আহত হয়েছেন, যদিও তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, রণতরিটি বর্তমানে লোহিত সাগর ছেড়ে গ্রিসের সুদা উপসাগরের দিকে যাত্রা করছে। এর আগে ফেব্রুয়ারির শেষেও একই স্থানে যাত্রাবিরতি করেছিল জাহাজটি।

মার্কিন নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে রণতরিটির অবস্থা বা এর সঙ্গে থাকা গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারগুলোর অবস্থান নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তবে প্রতিরক্ষা বিভাগের আরেক কর্মকর্তা জানিয়েছেন, ফোর্ডের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ লোহিত সাগরে তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবে।

প্রায় এক লাখ টন ওজনের এই পারমাণবিক শক্তিচালিত রণতরিতে চার হাজারের বেশি নাবিক রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ৩০ ঘণ্টারও বেশি সময় লাগে বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। এতে প্রায় ৬০০ নাবিক তাদের আবাসস্থল হারিয়েছেন।

মূলত ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের সহায়তায় নিয়োজিত থাকলেও পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রণতরিটি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ত্যাগের পর থেকে এর মোতায়েনের সময়সীমা কয়েক দফায় বাড়ানো হয়েছে।

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধজাহাজগুলোর একটি এই রণতরির বহরে রয়েছে এফ/-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান, -২ডি আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট, এমএইচ-৬০ সিরিজ হেলিকপ্টারসহ আধুনিক বিমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা।

দীর্ঘমেয়াদি সমুদ্রযাত্রা নাবিকদের মনোবল পারিবারিক জীবনে প্রভাব ফেলে কথা স্বীকার করেছে মার্কিন নৌবাহিনী। তবে কঠিন পরিস্থিতিতেও নাবিকদের সহনশীলতা প্রস্তুতির প্রশংসা করেছে তারা।

তথ্যসূত্র: ব্লুমবার্গ