যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত সুইজারল্যান্ডের, চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি কারখানায় অগ্নিসংযোগ

ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিতের ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড। একই সময়ে চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক এলবিট সিস্টেমস–এর একটি কারখানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

Mar 20, 2026 - 11:05
যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত সুইজারল্যান্ডের, চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি কারখানায় অগ্নিসংযোগ
মার্কিন বিমান বাহিনীর একটি রকওয়েল বি-১বি ল্যান্সার বোমারু বিমানের পাশে ট্রেলারে রাখা সমরাস্ত্র। ছবি: ব্লুমর্বাগ

ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিতের ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড। একই সময়ে চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক এলবিট সিস্টেমসএর একটি কারখানায় হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিরপেক্ষতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে দেশটির সরকার জানায়, ইরানের সঙ্গে সংঘাতে জড়িত দেশগুলোর কাছে মুহূর্তে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ সম্ভব নয়। ফলে যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানির কোনো অনুমোদন দেওয়া হবে না।

অন্যদিকে, চেক প্রজাতন্ত্রে এলবিট সিস্টেমসের একটি যৌথ কারখানায় ভোরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে কারখানার বেশ কয়েকটি ভবন অকার্যকর হয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একটি আন্ডারগ্রাউন্ড গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।দ্য আর্থকোয়েক ফ্যাশননামের ওই গোষ্ঠী টেলিগ্রামে দাবি করে, এটি ইসরায়েলের বৃহৎ অস্ত্র উৎপাদন নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এলবিট সিস্টেমস মূলত ইসরায়েলি সামরিক বাহিনীকে স্থল আকাশপথের অস্ত্র সরবরাহ করে থাকে।

চেক পুলিশ জানিয়েছে, হামলার পেছনে কোনো সন্ত্রাসী সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, কাছাকাছি সময়ে ঘটে যাওয়া এই দুই ঘটনা ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামরিক সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ তৈরি হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা