কাতারে আবার হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র ধ্বংসের হুমকি ট্রাম্পের

কাতারে আবার হামলা চালানো হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র ‘দক্ষিণ পার্স’ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার জবাবে কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় ইরানের হামলার পরই ট্রাম্প এমন কড়া হুঁশিয়ারি দিলেন।

Mar 19, 2026 - 08:07
কাতারে আবার হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র ধ্বংসের হুমকি ট্রাম্পের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্সের সৌজন্যে

কাতারে আবার হামলা চালানো হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্রদক্ষিণ পার্সধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার জবাবে কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় ইরানের হামলার পরই ট্রাম্প এমন কড়া হুঁশিয়ারি দিলেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের চালানো হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকিছুই জানত না তিনি বলেন, ইসরায়েল 'রাগের বশে' ওই হামলা চালিয়েছে এবং এতে পুরো স্থাপনার তুলনায় একটি 'সামান্য অংশ' ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় ইরানের পাল্টা হামলাকেঅন্যায্যঅযৌক্তিকবলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, দক্ষিণ পার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবানএবং সেখানে আর হামলা চালাবে না ইসরায়েল।

তবে সরাসরি হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, তেহরান যদি আবার কাতারে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র এমন শক্তি দিয়ে দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্র ধ্বংস করবে, যা ইরান আগে কখনও দেখেনি।

এর আগে কাতারিএনার্জি জানায়, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার কয়েক ঘণ্টা আগেই স্থাপনাটি খালি করা হয়েছিল।

ইরান আগেই সতর্ক করেছিল, তাদের গ্যাসক্ষেত্রে হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলের একাধিক জ্বালানি স্থাপনায় আঘাত হানা হবে।

তথ্যসূত্র: বিবিসি