কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ কমপক্ষে ১২৩ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। বিজিবি তাদের আটক করে পরিচয় যাচাই করছে এবং বিএসএফকে আনুষ্ঠানিক প্রতিবাদ নোট পাঠিয়েছে।
ফোর্ট ওয়ার্থের লাস ভেগাস ট্রেইলে গুলিবর্ষণে দুইজন আহত হয়েছেন, একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
ডালাস সিটি কাউন্সিল বর্তমান সিটি হল ভবনের প্রস্তাবিত মেরামত পরিকল্পনা এগিয়ে না নিয়ে ভবন স্থানান্তর, বিক্রি বা পুনর্উন্নয়নের বিকল্প খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।
ডেটা সেন্টারের বিদ্যুৎ অবকাঠামো খরচ আবাসিক গ্রাহকদের উপর না চাপাতে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট পাবলিক ইউটিলিটি কমিশন ও গ্রিড অপারেটরকে নির্দেশ দিয়েছেন।
গভর্নর গ্রেগ অ্যাবটের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ট্যারান্ট কাউন্টি কলেজ অনুমোদিত শিক্ষার্থী ফি বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
বাল্টিমোরের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সন্তানদের স্কুলে নামিয়ে দিতে এসে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)-এর অভিযানে আটক হয়েছেন এক দম্পতি। বৃহস্পতিবার সকালে কমোডোর জন রজার্স স্কুলের সামনে এ ঘটনা ঘটে। শিশুদের সামনে বাবাকে মাটিতে ফেলে হাতকড়া পরানোর দৃশ্য ভিডিওতে ধারণ হয় এবং তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
টেক্সাসের রিজিওনাল ট্রান্সপোর্টেশন কাউন্সিল ৪১-৪ ভোটে টেক্সাস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের সঙ্গে মেট্রোপলিটান প্ল্যানিং অর্গানাইজেশন চুক্তি অনুমোদন করেছে। পাশাপাশি ফোর্ট ওয়ার্থে টেক্সরেল সম্প্রসারণে ৪ কোটি ডলারের তহবিলও নিশ্চিত করা হয়েছে। নর্থ সেন্ট্রাল টেক্সাস কাউন্সিল অব গভর্নমেন্টসের নির্বাহী বোর্ডের সঙ্গে দীর্ঘদিনের বিরোধও এই সিদ্ধান্তের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।
টেক্সাসের আর্লিংটনে প্রায় ৩০ একর জমিতে ১৭০টি টাউনহোম নির্মাণের অনুমোদন দিয়েছে শহরের সিটি কাউন্সিল। তবে প্রস্তাবিত আবাসিক প্রকল্পটি বিদ্যমান প্রাকৃতিক গ্যাস কূপের মাত্র ৩০০ ফুটের মধ্যে অবস্থিত হওয়ায় পরিবেশ সংগঠনগুলো তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। ৬-৩ ভোটে পাস হওয়া এই প্রস্তাবের বিরোধিতা করেছেন তিনজন কাউন্সিল সদস্য।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্কুল পর্যায়ের পদার্থবিজ্ঞান প্রতিযোগিতা ‘বিমলাইন ফর স্কুলস’ (বিএল৪এস)-এ প্রথমবারের মতো বিজয়ী হয়েছে বাংলাদেশের একটি দল। ‘পোলারিস’ নামের দলটি ইউরোপের পারমাণবিক গবেষণা সংস্থা সিইআরএনের ২০২৬ সালের প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ দলের একটি হিসেবে নির্বাচিত হয়েছে।
হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে ২০২৬ বিশ্বকাপ শুরুর ঠিক আগে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের এই চূড়ায় ওঠার পথে ছিল কিছুটা নাটকীয়তা। শীর্ষে থেকে বিশ্বকাপে যাওয়াটা মর্যাদার হলেও এর সঙ্গে জড়িয়ে আছে ফুটবলের এক অদ্ভুত ‘অভিশাপ’।
ইরানে নতুন করে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এই হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর জবাবে হরমুজ প্রণালি ‘সব ধরনের জাহাজের’ জন্য বন্ধ ঘোষণা করেছে তেহরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ক্ষণগণনা শেষ। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব ২০২৬ বিশ্বকাপের পর্দা ওঠার অপেক্ষা এখন। মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে এবারের আসরটি নানা কারণে ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে। ৩২ দলের বৃত্ত ভেঙে এবারই প্রথম লড়বে ৪৮ দেশ। আর এই ঐতিহাসিক মহোৎসবকে বরণ করে নিতে আয়োজকেরা প্রস্তুত করেছে এক নজিরবিহীন ‘ত্রিমুখী উদ্বোধনী অনুষ্ঠান’।
রংপুরের লালমনিরহাটের হাতীবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দেশে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে নতুন প্রণোদনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ আনতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিনিয়োগের ১ দশমিক ৫ শতাংশ পরামর্শক ফি বা কমিশন দেওয়া হবে।
মোসাদ্দেক হোসেন সৈকতের অলরাউন্ড নৈপুণ্য আর নাহিদ রানার আগুনে বোলিং -দুই মিলিয়ে মিরপুর শেরেবাংলায় নাজেহাল অস্ট্রেলিয়া। মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটে-বলে শ্রেয়তর নৈপুণ্য দেখিয়ে ৮৬ রানে জিতেছে (ডিএলএস মেথডে) বাংলাদেশ।
হরমুজ প্রণালিতে টহলরত যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার ইরান গুলি করে ভূপাতিত করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ঘটনার পাল্টা জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফ্রিসকোতে একটি স্কুল ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতায় ১৭ বছর বয়সী অস্টিন মেটকাফকে হত্যার দায়ে ১৯ বছর বয়সী কারমেলো অ্যান্থনিকে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি তরুণী নাফিরা নাঈম আহমেদ।
কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও নির্দিষ্ট শর্ত পূরণ করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মধ্যপ্রাচ্যের চলমান সংকট নতুন ও আরও জটিল পর্যায়ে প্রবেশ করেছে। হিজবুল্লাহকে ঘিরে সংঘাতে প্রথমবারের মতো ইরানের সরাসরি সামরিক সম্পৃক্ততার ইঙ্গিত মিলছে, যা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থে একটি পার্কের কাছে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণে এক শিশুসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন এখনও পলাতক।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিলে বৈশ্বিক তেলবাজারে দ্রুত সরবরাহ বৃদ্ধি ঘটতে পারে বলে মনে করছেন জ্বালানি খাতের বিশ্লেষকরা। তাদের ধারণা, কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ তেল উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে।
উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য নতুন এইচ-১বি ভিসা ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা ১ লাখ ডলারের ফি অবৈধ বলে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আদালত।
কিউবার পশ্চিম উপকূলের কাছে মেক্সিকো উপসাগরের দক্ষিণাংশে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবারের এ ভূমিকম্পের কম্পন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টোলিডো শহরে একটি উৎসবস্থলের কাছে দুই বন্দুকধারীর গোলাগুলিতে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগী পরিবারকে দিতে বলা হয়েছে রায়ে।
ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর সেগুলো প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
মেক্সিকোয় বিশ্বকাপ আর মেক্সিকান ওয়েভ আলোচনায় থাকবে না তা কি হয়! বিশ্বকাপ শুরুর আগে ঠিকই মেক্সিকান ওয়েভকে আলোচনায় নিয়ে এসেছেন মেক্সিকানরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচালনা পর্ষদ নির্বাচনের পর সভাপতি পদে তার মনোনয়নের বিপরীতে আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির ২১তম সভাপতি নির্বাচিত হন। একই সঙ্গে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে সাত বছর পর আবারও সাফের মুকুট জিতেছে ভারত।