Posts

স্পটিফাইয়ের ‘এআই’ সমস্যা: ডালাসের শিল্পীদের গান মুছে ফেলা হচ্ছে

ক্যাথারিন প্যাটারসন, রোজি এল এবং দ্য ডেডলি বিলাভড—ডালাসের এই তিনজন স্বাধীন সংগীতশিল্পী ও ব্যান্ড সম্প্রতি স্পটিফাই থেকে তাঁদের গান মুছে ফেলার শিকার হয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ—এআই প্লেলিস্টে গান যুক্ত হওয়ার ফলে অস্বাভাবিক স্ট্রিমিং বেড়েছে, যা স্পটিফাইয়ের মতে বট ব্যবহার করে কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে।

ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জরুরি সম্মেলনে বাংলাদেশ

ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট পদক্ষেপ’ ঘোষণার লক্ষ্যে আগামী সপ্তাহে কলম্বিয়ার বোগোটায় ২০টিরও বেশি দেশ বৈঠকে বসছে। ৫-১৬ জুলাই এই ‘জরুরি শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। হেগ গ্রুপের সহসভাপতি হিসেবে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে এর আয়োজন করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সম্মেলনে বাংলাদেশেরও প্রতিনিধি পাঠানোর কথা রয়েছে।

ঢাকনা খুলতে গিয়ে অন্ধ ক্রেতা, বাজার থেকে বোতল প্রত্যাহার ওয়ালমার্টের

খ্যাতনামা খুচরা বিক্রেতা ওয়ালমার্ট বাজার থেকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্রি হওয়া প্রায় ৮ লাখ ৫০ হাজার ওজার্ক ট্রেইল ব্র্যান্ডের স্টেইনলেস স্টিল পানির বোতল। বোতলগুলোর ঢাকনা জোরে খুলে গিয়ে মুখে ও চোখে আঘাত করার কারণে দুইজন ক্রেতার স্থায়ী দৃষ্টিশক্তি হারিয়েছে, এমনটাই জানাচ্ছে মার্কিন ভোক্তা নিরাপত্তা কমিশন (সিপিএসসি)।

যেসব অপরাধে বাতিল হবে নাগরিকত্ব

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ মহামারির সময় দেওয়া পে চেক প্রোটেকশন প্রোগ্রাম (পিপিপি) ও অন্যান্য আর্থিক সহায়তা কর্মসূচিতে জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। যারা অভিবাসী বা প্রাকৃতিকীকরণ (ন্যাচারালাইজেশন) প্রক্রিয়ায় নাগরিকত্ব পেয়েছেন, তারা নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। এছাড়া, আরও বিভিন্ন অপরাধের কারণে বাতিল হতে পারে নাগরিকত্ব। 

আর্লিংটনে হত্যা-আত্মহত্যার ঘটনায় ২ জনের মৃত্যু

আর্লিংটনে এক নারী একটি হেয়ার সেলুনে ঢুকে এক পুরুষকে গুলি করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছেন। জানিয়েছে আর্লিংটন পুলিশ।

১৮ বছর পর অ্যারিজোনায় প্লেগে একজনের মৃত্যু

অ্যারিজোনায় নিউমোনিক প্লেগে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। এর মধ্য দিয়ে ২০০৭ সালের পর সেখানে এবারই প্রথম প্লেগে কারও মৃত্যু হলো।

লুইসভিল লেকে ডুবে এক নারীর মৃত্যু

রবিবার সকালে লুইসভিল লেক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। টেক্সাস পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ ডিপার্টমেন্টের মুখপাত্র স্টেফানি গার্সিয়া জানিয়েছেন, সেদিন ভোরে লুইসভিল লেকে ডুবে যাওয়ার একটি ঘটনার খবর পেয়ে টেক্সাস গেম ওয়ার্ডেনরা ঘটনাস্থলে পৌঁছান।

নর্থ টেক্সাসে বন্যা সতর্কতা জারি

জুলাই সাধারণত বছরের অন্যতম শুষ্ক মাস হলেও এবছর ঘটছে ব্যতিক্রম। এই মাসে প্রায় প্রতিদিনই ডিএফডব্লিউ বিমানবন্দরে বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই ১.০৯ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি পুরো মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে ০.০২ ইঞ্চি বেশি।

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘে সম্মেলন ২৮ ও ২৯ জুলাই

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ ত্বরান্বিত করা এবং ফিলিস্তিনে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছিল সৌদি আরব ও ফ্রান্স। ইরানে ইসরায়েলি হামলার কারণে সেই উদ্যোগ স্থগিত হয়ে যায়। সম্প্রতি উদ্যোক্তা দুই দেশ আবারও সেই সম্মেলন আয়োজনের দিনক্ষণ নির্ধারণ করেছে। আগামী ২৮ ও ২৯ জুলাই এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

গ্রিনকার্ডধারীদের জন্য নতুন নিয়ম, অমান্যে বৈধতা বাতিল

যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডধারীদের জন্য নতুন কঠোর নিয়ম চালু হয়েছে। যারা বছরে এক-দুবার যুক্তরাষ্ট্রে আসেন কিন্তু সরকারি সুবিধা নেন, তাদের এখন প্রমাণ দেখাতে হবে যে তারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। না হলে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন, এমনকি তাদের গ্রিনকার্ড বৈধ থাকবে কি না, সেটিও প্রশ্নের মুখে পড়তে পারে।

ট্রাম্পের ইউএসএইডের ছাঁটাইকে বিধ্বংসী বললেন বিল গেটস

ট্রাম্প প্রশাসন ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কর্মীদের প্রশাসনিক ছুটিতে পাঠায়। এই স্বাধীন সংস্থাটির শেষ কার্যদিবস ছিল ৩০ জুন। এই ছাঁটাইয়ের বিধ্বংসী প্রভাব সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য—এবং এখনও তা ফিরিয়ে আনা সম্ভব, খুব দেরি হয়ে যায়নি', গেটস শুক্রবার এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে এই কথা লেখেন। 

‘পাইলটের ভুলে’ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা, তদন্ত প্রতিবেদন

গত ১২ জুন আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই দুর্ঘটনায় ২৬০ জন নিহত হয়। ধারণা করা হচ্ছে, পাইলটের ভুলে দূর্ঘটনাটি ঘটেছে।

মেক্সিকোর ওপর ৩০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যদি ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের অনুকূল বাণিজ্য চুক্তি না হয়, তাহলে তিনি মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ৩০% শুল্ক বসাবেন। তিনি জানান, যেসব দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য বাজার খুলে দেবে এবং শুল্ক বাধা কমাবে, তাদের ক্ষেত্রে এই শুল্ক পুনর্বিবেচনা করা হতে পারে। 

ডালাসে আবারও 'বেঙ্গলি ফিল্ম ফ্যাস্টিভাল'

প্রায় এক দশক আগে প্ল্যানো শহরে এক ছোট্ট আয়োজন দিয়ে শুরু হলেও আজ ডালাসের বেঙ্গলি ফিল্ম ফ্যাস্টিভাল উত্তর আমেরিকায় এক সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে।

বাংলাদেশে রেমিট্যান্স পাঠালে ১% কর দিতে হবে

যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিদের দেশে অর্থ পাঠাতে হলে তাকে ১ শতাংশ হারে কর দিতে হবে। কেউ ১০০ডলার পাঠালে এক ডলার কর দিতে হবে। কেউ যদি এক লাখ ডলার পাঠান, তাহলে তাকে কর হিসেবে দিতেহবে এক হাজার ডলার। এটি শুধু বাংলাদেশিদের জন্য নয়, অন্য দেশের মানুষকেও রেমিট্যান্স পাঠানোরসময় একই পরিমাণে ট্যাক্স দিতে হবে।

যুক্তরাষ্ট্রে বসবাসযোগ্য শহরের তালিকায় সপ্তম স্থানে ফ্লাওয়ার মাউন্ড

বসবাসের জন্য সবচেয়ে উপযোগী ছোট শহরগুলোর মধ্যে সপ্তম স্থান দখল করেছে ফ্লাওয়ার মাউন্ড। ডালাস থেকে মাত্র ৩০ মাইল দূরের এই শহরটি সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। মার্কিন অর্থনৈতিক ও প্রযুক্তি বিষয়ক গবেষণা সংস্থা স্মার্টঅ্যাসেট তাদের চলতি বছরের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে ফ্লাওয়ার মাউন্ডকে এই স্বীকৃতি দিয়েছে।

শুল্ক আদায়ে যুক্তরাষ্ট্রের রেকর্ড, ছাড়াল ১০০ বিলিয়ন ডলার

শুল্ক আদায়ে রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৫ অর্থবছরের প্রথম ৯ মাসেই শুল্ক থেকে রাজস্ব আদায় ছাড়িয়েছে ১০০ বিলিয়ন ডলার। জুন মাসেই শুল্ক আদায় হয় প্রায় ২৭ বিলিয়ন ডলার, যার ফলে দেশটির বাজেটে ২৭ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত এসেছে।

বিমানের কাঠমুন্ডু ফ্লাইটে বোমা! ছেলের পরকীয়া ঠেকাতে মায়ের কাণ্ড

ইমন নামে এক ব্যক্তির প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে নেপালের কাঠমুন্ডু যাওয়ার কথা ছিল। বিষয়টি ইমনের মা ও তাঁর স্ত্রী জানতে পারেন এবং তাঁর যাত্রা বন্ধের চেষ্টা চালান। কিন্তু তাঁরা সক্ষম না হলে ইমনেরই আরেক বন্ধু ইমরান তাঁদের পরামর্শ দেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন কল করে বিমানে বোমা বললে যাত্রা স্থগিত হয়ে যেতে পারে। ঠেকানো যাবে 'পরকীয়া'। সে অনুযায়ী ইমনের মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন কল করে বলেন, ‘বিমানে বোমা আছে।’

টেক্সাসের প্রাণঘাতী বন্যা: যে ৪ টি প্রশ্নের উত্তর এখনো মেলেনি

চলতি মাসের ৪ তারিখে টেক্সাসে ভয়াবহ বন্যা দেখা দেয়। এক সপ্তাহ পার হলেও এখনো বহু প্রশ্নের উত্তর মেলেনি। নিহতের সংখ্যা এরই মধ্যে ১২০ ছাড়িয়েছে এবং প্রায় ১৬০ জন এখনো নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। বিশেষত গুয়াদালুপে নদীর পাশে থাকা পর্যটক, স্থানীয় বাসিন্দা এবং ক্যাম্পারদের ওপরই ছিল এই বন্যার সবচেয়ে বেশি প্রভাব।

ইউএনটি বিএসএ ২০২৫–২৬ মেয়াদের নতুন কমিটি ঘোষণা

নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের (ইউএনটি) বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিএসএ) ২০২৫–২০২৬ কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফলে নতুন কমিটির নেতৃবৃন্দ ২০২৫ সালের ফল সেমিস্টারের শুরুতে দায়িত্ব গ্রহণ করবেন।

‘রেইন অব বাংলা রক’-এ এক মঞ্চে ডালাসের তিন জনপ্রিয় ব্যান্ড

বাংলা রক সংগীতপ্রেমীদের জন্য ডালাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ রক কনসার্ট। স্থানীয় সময় আগামী শনিবার, ১৯ জুলাই, ক্যারলটনের প্লাজা আর্ট সেন্টারে আয়োজিত হবে ‘রেইন অব বাংলা রক’ শিরোনামের কনসার্টটি। ডালাস-ফোর্ট ওয়ার্থ অঞ্চলের তিনটি জনপ্রিয় বাংলা ব্যান্ড— গণজোয়ার, মেলোডি লেন এবং অক্সফোর্ড এতে অংশ নেবে।

টেক্সাসে বন্যায় শতাধিক মৃত্যু, ডালাস-ফোর্ট ওয়ার্থে নিহত অন্তত ১২

টেক্সাসের ভয়াবহ বন্যার পর স্থানীয় সময় সোমবার মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। উদ্ধারকর্মীরা মঙ্গলবারও নিখোঁজদের খোঁজ চালিয়ে যাচ্ছেন। তবে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্রমেই কমছে। বিগত চারদিন ধরে টানা বৃষ্টিপাতের পর আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় উদ্ধার তৎপরতা কিছুটা সহজ হয়েছে। তবে কিছু এলাকায় এখনো মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়ে গেছে।

এবার ডালাসে বন্যার আশঙ্কা

স্থানীয় সময় গত শনিবার ও রবিবারের টানা বৃষ্টিতে টেক্সাসের হিল কান্ট্রির কিছু এলাকায় ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়। এরই মধ্যে আবারও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। সোমবার সকালেই ডালাস কাউন্টির উত্তর-পূর্বাংশে বন্যা সতর্কবার্তা জারি করা হয়েছে, যা সকাল ১০:৪৫ পর্যন্ত কার্যকর থাকবে।

রিপাবলিকানরা ‘পোর্কি পিগ পার্টি’, মাস্ককে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর হুমকি ট্রাম্পের

মার্কিন রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বন্দ্বকে কেন্দ্র করে। মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ও ট্রাম্পের পাল্টা হুঁশিয়ারিতে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা।

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ৫১

টেক্সাসে গত শুক্রবার শুরু হওয়া আকস্মিক বন্যায় অন্তত ৫১ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ১৫ জন শিশু। স্থানীয় সময় ৪ জুলাই ভোররাতে টেক্সাস হিল কান্ট্রি অঞ্চলের নদীর পানি মাত্র দুই ঘণ্টায় ২০ ফুট বেড়ে যায়। এতেই সৃষ্টি হয় বন্যার। 

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে বাংলাদেশ নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দল গড়ল নতুন ইতিহাস। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে দলটি। ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বাছাইপর্ব থেকে উঠে আসা প্রথম দল হিসেবেই নিজেদের নাম লেখাল বাংলাদেশের মেয়েরা।

স্বাস্থ্যসেবায় ২১০ মিলিয়নের জালিয়াতি, ডালাসে ভারতীয়সহ টেক্সাসে গ্রেফতার ৪

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা জালিয়াতি অভিযান চালানো হয়েছে। এই অভিযানে নর্থ টেক্সাস থেকে চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তারা সরকারের স্বাস্থ্যসেবা প্রোগ্রামে ভুয়া চিকিৎসা দেখিয়ে প্রায় ২১০ মিলিয়ন ডলার দাবি করেন। এর মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন। 

বিশ্ববাজারে ডলার হারাচ্ছে আস্থা, মান কমেছে ১০ শতাংশের বেশি

চলতি বছরের প্রথম ছয় মাসে ডলারের মান বিশ্ববাজারে ১০ শতাংশের বেশি কমেছে, যা ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় দরপতন। যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর মুদ্রার বিপরীতে ডলারের মান কমার পেছনে রয়েছে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক ও কূটনৈতিক নীতির প্রভাব।  

হরমুজ প্রণালিতে ইরানের মাইন বসানোর প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রে উদ্বেগ

পারস্য উপসাগরে ইরানের নৌযানে সামুদ্রিক মাইন তোলা হয়েছে— এমন গোপন তথ্য পাওয়ার পর হরমুজ প্রণালিতে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা আশঙ্কা করছেন, ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে ইরান এই কৌশল নিচ্ছে, যাতে প্রণালির মাধ্যমে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টি করা যায়।

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা

আওয়ামী লীগ সরকারের পতনের দিন স্মরণে প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে এবং এদিন দেশে সাধারণ ছুটি থাকবে— এ মর্মে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। স্থানীয় সময় বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একাধিক পরিপত্র প্রকাশ করা হয়।