ফোর্ট ওয়ার্থে পার্কের কাছে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থে একটি পার্কের কাছে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণে এক শিশুসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন এখনও পলাতক।

Jun 8, 2026 - 21:12
ফোর্ট ওয়ার্থে পার্কের কাছে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪
ছবি: এআই জেনারেটেড

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থে একটি পার্কের কাছে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণে এক শিশুসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহভাজন এখনও পলাতক।

স্থানীয় সময় শনিবার রাত প্রায় ৯টা ১০ মিনিটে শহরের ইস্ট রোজডেল স্ট্রিটের ৫২০০ ব্লকে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এর আগে কাছাকাছি অবস্থিত স্টপ সিক্স পার্কে একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।

তদন্তকারীরা জানিয়েছেন, কালো পোশাক পরা এক ব্যক্তি পার্কের পূর্ব পাশে একটি ব্যবসা কেন্দ্র অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মাঝামাঝি স্থান থেকে বেরিয়ে এসে সেখানে জড়ো হওয়া লোকজনের দিকে এলোপাতাড়ি গুলি চালায়। পরে সে অ্যাপার্টমেন্ট এলাকার দিকে পালিয়ে যায়।

গুলিতে এক নারী পথচারীর মাথায় আঘাত লাগে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

সময় রাস্তার পাশে টহল গাড়িতে বসে থাকা এক পুলিশ কর্মকর্তাও আহত হন। পুলিশ জানায়, একটি গুলি গাড়ির সামনের কাচ ভেদ করে ঢুকে কাচের টুকরা কর্মকর্তার ঘাড়ে আঘাত করে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার আঘাত প্রাণঘাতী নয়।

এছাড়া একটি শিশুর মাথা ছুঁয়ে গুলি চলে যায় এবং আরেক নারী নিতম্বে গুলিবিদ্ধ হন। তাদের দুজনের আঘাতও গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ। আহত নারী নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যান, আর শিশুটিকে চিকিৎসাকর্মীরা হাসপাতালে নিয়ে যান।

ফোর্ট ওয়ার্থ পুলিশ বিভাগের মেজর কেস ইউনিট ঘটনাটির তদন্ত করছে। এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা যায়নি।

ঘটনার ভিডিও বা তথ্য থাকলে ফোর্ট ওয়ার্থ পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া নাম প্রকাশ না করে তথ্য দেওয়ার জন্য ট্যারান্ট কাউন্টি ক্রাইম স্টপার্সের হটলাইনও চালু রয়েছে।

তথ্যসূত্র: ফক্স ফোর