কিউবার উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত ফ্লোরিডার দক্ষিণাঞ্চলেও

কিউবার পশ্চিম উপকূলের কাছে মেক্সিকো উপসাগরের দক্ষিণাংশে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবারের এ ভূমিকম্পের কম্পন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।

Jun 8, 2026 - 20:20
কিউবার উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত ফ্লোরিডার দক্ষিণাঞ্চলেও
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ছবি: সংগৃহীত

কিউবার পশ্চিম উপকূলের কাছে মেক্সিকো উপসাগরের দক্ষিণাংশে . মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবারের ভূমিকম্পের কম্পন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কিউবার মানতুয়া শহর থেকে প্রায় ৬৫ মাইল পশ্চিম-উত্তর-পশ্চিমে। তবে ঘটনায় সুনামির কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ফ্লোরিডায় ধরনের ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়া তুলনামূলকভাবে বিরল ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, অনেকের বাসাবাড়িতে গাছপালা অন্যান্য হালকা জিনিসপত্র দুলতে শুরু করে।

পাম বিচের এক বাসিন্দা টিকটকে পোস্ট করা ভিডিওতে একটি গাছের দুলতে থাকার দৃশ্য দেখিয়ে লিখেছেন, “খুব একটা বোঝা যাচ্ছে না, তবে আমি কম্পন অনুভব করেছি।

ফ্লোরিডার হলিউড শহরের আরেক বাসিন্দা জানান, তিনি সোফায় বসে থাকা অবস্থায় হঠাৎ নড়াচড়া অনুভব করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে একটি ওয়াটার কুলার কাঁপতে দেখা যায়।

ট্যাম্পার এক বাসিন্দাও নিজের বাড়ির একটি টবের গাছ কাঁপতে থাকার ভিডিও প্রকাশ করেছেন।

এদিকে, মায়ামি বিচ ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ভূমিকম্পের কারণে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুধু ফ্লোরিডাই নয়, ভূমিকম্পের কম্পন মেক্সিকোর কিছু এলাকাতেও অনুভূত হয়েছে। মেক্সিকোর প্লায়া দেল কারমেনে অবস্থানরত এক ব্যক্তি এক্সে লিখেছেন, “প্রায় এক মিনিট ধরে বেশ জোরালো কম্পন ছিল। লস অ্যাঞ্জেলেসে আগে যে দুটি ভূমিকম্প অনুভব করেছি, তার চেয়েও বেশি মনে হয়েছে। শেষ হওয়ার আগে পর্যন্ত বেশ ভয় লাগছিল।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: এনবিসি নিউজ