বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচালনা পর্ষদ নির্বাচনের পর সভাপতি পদে তার মনোনয়নের বিপরীতে আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির ২১তম সভাপতি নির্বাচিত হন। একই সঙ্গে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

Jun 7, 2026 - 19:29
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচালনা পর্ষদ নির্বাচনের পর সভাপতি পদে তার মনোনয়নের বিপরীতে আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির ২১তম সভাপতি নির্বাচিত হন। একই সঙ্গে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

এর আগে রোববার ( জুন) মিরপুরে শেরেবাংলায় অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

ক্লাব প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি- থেকে ৭৬ জন কাউন্সিলর ১২ জন পরিচালক নির্বাচন করেন। ক্যাটাগরিতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পান সাঈদ ইব্রাহিম আহমেদ ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান পান ৭০ ভোট এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক পান ৬৮ ভোট।

ঢাকার ক্লাব প্রতিনিধিদের ভোটে নির্বাচিত অন্য পরিচালকরা হলেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকিফ আহমেদ।

নতুন পরিচালনা পর্ষদে ক্যাটাগরি- থেকে নির্বাচিত হয়েছেন ঢাকা বিভাগের সাইদ বিন জামান এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, চট্টগ্রাম বিভাগের মিনহাজুল আবেদীন মঈন উদ্দিন চৌধুরী, খুলনা বিভাগের শফিকুল আলম শান্তনু ইসলাম, রাজশাহী বিভাগের মীর শাকরুল আলম, রংপুর বিভাগের মির্জা ফয়সল আমীন, সিলেট বিভাগের আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বরিশাল বিভাগের মিজানুর রহমান।

ক্যাটাগরি- থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে দেশের ক্রিকেট প্রশাসনে কী ধরনের পরিবর্তন আসে, এখন সেদিকেই নজর ক্রিকেট অঙ্গনের। নতুন দায়িত্ব পাওয়ার পর কী কী করবেন, তা ধাপে ধাপে সবাইকে জানানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তামিম, ‘আমার কী কী পরিকল্পনা রয়েছে, সেগুলো ধাপে ধাপে আপনাদের জানাব। অ্যাডহক কমিটিতে থাকা অবস্থাতেই কিছু কিছু জিনিসের প্রক্রিয়া শুরু করেছি। আশা করি, সেগুলো দ্রুত শেষ করতে পারব। তবে যা- করি, সব আপনারা জানতে পারবেন। আমি আপনাদের ক্রিকেটের এই ইকোসিস্টেমের বড় অংশ মনে করি।