অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে গুলিবর্ষণ, অন্তত ১৫ নিহত

অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় বন্ডি সমুদ্রসৈকতে ইহুদিদের ধর্মীয় উৎসব হানুক্কা চলাকালে এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত এক ডজন মানুষ। রোববার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এ হামলা ঘটে।

Dec 14, 2025 - 22:30
অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে গুলিবর্ষণ, অন্তত ১৫ নিহত
গুলিবর্ষণ শুরুর পর আতঙ্কিত মানুষ দিগ্বিদিক ছুটে পালানোর চেষ্টা করে। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় বন্ডি সমুদ্রসৈকতে ইহুদিদের ধর্মীয় উৎসব হানুক্কা চলাকালে এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত এক ডজন মানুষ। রোববার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় হামলা ঘটে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) জানায়, হামলায় অংশ নেওয়া অন্তত দুজন বন্দুকধারীর মধ্যে একজন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হানুক্কার প্রথম প্রদীপ জ্বালাতে সৈকতে সমবেত মানুষের ভিড় লক্ষ্য করে গুলি চালানো হয়। সিডনি মর্নিং হেরাল্ডকে ৩০ বছর বয়সী প্রত্যক্ষদর্শী হ্যারি উইলসন বলেন, “আমি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি, চারদিকে শুধু রক্ত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে গুলির শব্দে সৈকত আশপাশের পার্কে আতঙ্কিত মানুষের দিগ্বিদিক ছুটে পালানোর দৃশ্য দেখা যায়। এক ভিডিওতে কালো শার্ট পরা এক ব্যক্তিকে ভারী অস্ত্র দিয়ে গুলি করতে দেখা যায়, পরে সাদা টি-শার্ট পরা এক ব্যক্তি তাকে ধরে অস্ত্র কেড়ে নেন। অন্য ভিডিওতে পুলিশকে দুজনকে মাটিতে চেপে ধরে একজনকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে দেখা গেছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাটিকেমর্মান্তিক পীড়াদায়কউল্লেখ করে বলেন, জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে জীবন বাঁচাতে কাজ করছেন।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বলেন, হানুক্কা উদযাপন করতে যাওয়া ইহুদিরা জঘন্য সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডন সার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অস্ট্রেলিয়ায় চলমান ইহুদিবিদ্বেষী সহিংসতার কথা উল্লেখ করেন।

এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরির সহ-প্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন স্কাই নিউজকে বলেন, “এভাবে লক্ষ্যবস্তু হওয়া আমাদের কল্পনারও বাইরেএটি ভয়াবহ।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অস্ট্রেলিয়ায় সিনাগগ ইহুদি স্থাপনায় হামলার ঘটনা বেড়েছে। কাকতালীয়ভাবে, সিডনির লিন্ড ক্যাফে জিম্মি ঘটনার ঠিক ১১ বছর পরই এই হামলা ঘটল।

তথ্যসূত্র: ফক্স ফোর, দ্য গার্ডিয়ান