ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে

ঢাকায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা আগের মতোই অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার।

Dec 14, 2025 - 10:36
ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। ছবি: ফেসবুক

ঢাকায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা আগের মতোই অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার।

এভারকেয়ার হাসপাতালে করা সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কের ফোলা আরও বেড়েছে এবং বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধে আছে, যা গুরুতর উদ্বেগের কারণ বলে জানিয়েছে চিকিৎসা বোর্ড।

রোববার (১৪ ডিসেম্বর) হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে চিকিৎসক মো. আব্দুল আহাদ বলেন, ওসমান হাদির মাথার বাম পাশের খুলি খুলে মস্তিষ্কের জন্য জায়গা করা হলেও ফোলার চাপে মস্তিষ্ক এক পাশ থেকে অন্য পাশে সরে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। ব্রেন স্টেমে আঘাতের কারণে রক্তচাপে ওঠানামা হচ্ছে। কিডনির কার্যক্ষমতা কিছুটা ফিরলেও ফুসফুসের অবস্থা আগের মতোই আছে এবং শরীরের অন্যান্য অঙ্গ লাইফ সাপোর্টে রয়েছে।

চিকিৎসকদের ভাষ্য, বুলেট মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে। অপারেশনের সময় কিছু বুলেট ফ্রেগমেন্ট বের করা হলেও একটি অংশ গভীরে আটকে আছে, যা এখন কনজারভেটিভভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জুলাই অভ্যুত্থানের পরিচিতমুখ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৫ ডিসেম্বর) দপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (১৪ ডিসেম্বর) রাতে এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। নির্বাচন সামনে রেখে জনসংযোগও চালিয়ে যাচ্ছিলেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় জনসংযোগের সময় গুলিবিদ্ধ হন তিনি।

এদিকে হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের প্রকৃত মালিক সন্দেহে আব্দুল হান্নানকে আটক করা হয়েছে। ্যাব ডিএমপি জানায়, হামলায় জড়িত দুই সন্দেহভাজনফয়সাল করিম মাসুদ মো. আলমগীর শেখকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ বলছে, অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়েছেনএমন কোনো নিশ্চিত তথ্য নেই, তবে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং পাসপোর্ট ব্লক করা হয়েছে।

ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা- আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি শুক্রবার বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হন। ঘটনার পর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা