নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসনের মৃত্যু

ডিএনএর ডাবল-হেলিক্স গঠন আবিষ্কারের জন্য নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭।

Nov 8, 2025 - 00:08
নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসনের মৃত্যু
মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন। ছবি: ব্লুমবার্গ

ডিএনএর ডাবল-হেলিক্স গঠন আবিষ্কারের জন্য নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭।

ওয়াটসনের মৃত্যুর খবরটি বিবিসিকে নিশ্চিত করেছেন কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি, যেখানে তিনি কয়েক দশক ধরে কাজ গবেষণা করেছেন।

১৯৫৩ সালে তিনি ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস ক্রিকের সঙ্গে ডিএনএর তিন-মাত্রিক গঠন আবিষ্কার করেন। এই যুগান্তকারী আবিষ্কার জিনতত্ত্ব বায়োটেকনোলজিতে বিপ্লব ঘটায়। ১৯৬২ সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়।

তবে জীবনের শেষভাগে জাতি বুদ্ধিমত্তা নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে তিনি সমালোচিত হন এবং কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির চ্যান্সেলর পদ থেকে তাকে অপসারণ করা হয়। ২০০৭ সালে তিনি নিজের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স প্রকাশ করেন

জন্ম এপ্রিল ১৯২৮, শিকাগোতে। শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় স্নাতক ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক্সে পিএইচডি অর্জন করেন। ১৯৫১ সালে ক্যামব্রিজে যোগ দিয়ে ক্রিকের সঙ্গে যৌথ গবেষণা শুরু করেন।

তবে ডাবল হেলিক্স আবিষ্কার নয়, এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তার সবচেয়ে গর্বের অর্জন তার লেখা বইগুলো। আত্মজীবনীমূলক বইদ্য ডাবল হেলিক্স’ ছাড়াও তিনি বয়সকালে নিজের বিতর্কিত সাহসী চরিত্রের কথা প্রকাশ লেখেন ‘অ্যাভোয়েড বোরিং পিপল’।

তথ্যসূত্র: বিবিসি