গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে লিবীয় সাগরে একটি মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৫৪০ জন অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিক কোস্ট গার্ড। শুক্রবার (১৯ ডিসেম্বর) গাভদোস দ্বীপ থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল দূরে নৌকাটি শনাক্ত করা হয়।

Dec 20, 2025 - 13:32
গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার
উদ্ধার হওয়া সবাই সুস্থ আছেন। তাঁদের ক্রিট দ্বীপের আগিয়া গালিনি বন্দরে নেওয়া হয়েছে। ছবি: ডননিউজ ইংলিশ

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে লিবীয় সাগরে একটি মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৫৪০ জন অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিক কোস্ট গার্ড। শুক্রবার (১৯ ডিসেম্বর) গাভদোস দ্বীপ থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল দূরে নৌকাটি শনাক্ত করা হয়।

ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি টহল জাহাজ প্রথমে নৌকাটি দেখতে পায়। পরে গ্রিক কোস্ট গার্ডের তিনটি জাহাজ, ফ্রন্টেক্সের আরও তিনটি জাহাজ তিনটি বাণিজ্যিক জাহাজের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হয়।

গ্রিক কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া সবাই সুস্থ আছেন। তাঁদের ক্রিট দ্বীপের আগিয়া গালিনি বন্দরে নেওয়া হয়েছে। এএফপিকে এক মুখপাত্র জানান, উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশ, মিসর পাকিস্তানের নাগরিক রয়েছেন। পাশাপাশি ইরিত্রিয়া, সোমালিয়া, সুদান ফিলিস্তিনি নাগরিকেরাও ছিলেন।

অভিবাসীদের আপাতত ক্রিটের রেথিমনো শহরের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রক্রিয়া শুরু হবে।

গ্রিক কর্তৃপক্ষ বলছে, লিবিয়ার তোব্রুক থেকে পরিচালিত পাচারকারী চক্রগুলো ইউরোপে ঢোকার জন্য গাভদোস রুট বেশি ব্যবহার করছে। চলতি বছরের প্রথম ছয় মাসেই ক্রিট গাভদোসে হাজার ৩০০-এর বেশি অভিবাসী পৌঁছেছেন, যা গত বছরের পুরো সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

উদ্ধারকৃতদের তথ্যমতে, বাংলাদেশ, মিসর সুদানের নাগরিকেরা এই যাত্রার জন্য পাচারকারীদের জনপ্রতি দুই থেকে পাঁচ হাজার ইউরো পরিশোধ করেছেন।

তথ্যসূত্র: রয়টার্স