Tag: গাজা

গাজায় ইসরায়েলের ব্যবহৃত অস্ত্র নিয়ে বিস্ফোরক অভিযোগ

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে হাজারো ফিলিস্তিনির শরীরের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব মানুষ অতি উচ্চ তাপে পুড়ে অঙ্গার হয়ে বাতাসে মিশে সম্পূর্ণ ‘অদৃশ্য’ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত থার্মাল ও থার্মোবারিক অস্ত্র ব্যবহারের ফলে প্রায় ৩ হাজার ফিলিস্তিনির দেহ সম্পূর্ণভাবে পুড়ে বা বাষ্পীভূত হয়ে গেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন বলে জানিয়েছে হামাস-পরিচালিত সিভিল ডিফেন্স।

গাজায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহতের তথ্য স্বীকার ইসরায়েলি সেনাবাহিনীর

দুই বছরের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন—প্রথমবারের মতো এ তথ্য স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার এক ব্রিফিংয়ে ইসরায়েলি সাংবাদিকদের সামনে এই স্বীকারোক্তি আসে।

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ

গাজায় মোতায়েন হতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে (ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স—আইএসএফ) অংশ নিতে নীতিগত আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। শনিবার যুক্তরাষ্ট্রকে এই অবস্থানের কথা জানায় ঢাকা।

দোহা ফোরামে গাজা থেকে ইসরায়েলকে সরিয়ে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের তাগিদ

দোহা ফোরামে গাজা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে চার দেশের কূটনৈতিক চাপ আরও জোরালো হয়েছে। যুদ্ধবিরতির জামিনদার কাতার, মিসর ও তুরস্ক—তার সঙ্গে সৌদি আরব—ইসরায়েলকে গাজা থেকে সেনা পুরোপুরি প্রত্যাহার ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনের আহ্বান জানিয়েছে। তাদের বক্তব্য, এসব পদক্ষেপ ছাড়া এই ভঙ্গুর শান্তি টিকবে না।

গাজায় ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনী গঠনে জাতিসংঘের অনুমোদন

গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়া প্রস্তাবে সমর্থন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স’ (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের অনুমোদন মিলেছে।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০, জিম্মির মরদেহ হস্তান্তর স্থগিত

গাজায় ইসরায়েলের নতুন করে বিমান ও স্থল হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে এটিকেই সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে।

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় চলছে ইসরায়েলের হামলা, ১০ দিনে ৯৭ জনকে হত্যা

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজায় হামলা চলছে ইসরায়েলের। গাজার প্রশাসনের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর গত ১০ দিনে ইসরায়েল অন্তত ৮০ বার চুক্তি ভঙ্গ করে ৯৭ জনকে হত্যা ও ২৩০ জনকে আহত করেছে।

অভ্যন্তরীণ সংঘাত নিয়ে গাজায় হামাসকে হত্যার হুমকি ট্রাম্পের

গাজায় অভ্যন্তরীণ সংঘাত নিয়ে ক্ষুব্ধ হয়ে আবারও হামাসের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললনে, ‘হামাস যদি গাজায় মানুষ হত্যা চালিয়ে যায়, তবে আমাদের কোনো বিকল্প থাকবে না, আমরা গিয়ে তাদের মেরে ফেলব।’

ধ্বংসস্তূপ থেকে গাজার পুনর্গঠন কি আদৌ সম্ভব

গাজার পুনর্গঠন হবে আধুনিক যুগের অন্যতম বৃহৎ পুনর্নির্মাণ প্রকল্প। তবে প্রশ্ন থেকে যায়—কে দেবে এই বিপুল অর্থ?

ইসরায়েল–হামাস যুদ্ধবিরতি চুক্তি সইয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ট্রাম্প

ইসরায়েল–হামাস যুদ্ধবিরতি চুক্তি সই করতে আগামী সপ্তাহের প্র্রথমভাগেই মধ্যপ্রাচ্য সফরের পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

গাজায় যুদ্ধবিরতির আশায় ফিলিস্থিনিদের উচ্ছ্বাস

যুদ্ধ বিরতির খবরে খান ইউনুসে উৎসবের আমেজ। ইসরায়েল-হামাসের চুক্তিতে যুদ্ধের অবসানের আশায় ফিলিস্তিনিদের উচ্ছ্বাস।

গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতিতে রাজি হামাস ও ইসরায়েল: ডোনাল্ড ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। বুধবার ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজা যুদ্ধ থামার কার্যকর নিশ্চয়তা চায় হামাস

গাজা যুদ্ধ শেষ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে হামাস ও ইসরায়েলের পরোক্ষ আলোচনা দ্বিতীয় দিনে শেষ হয়েছে মিশরের শারম আল শেখে।

হামাস না চাইলেও শান্তি পরিকল্পনা কার্যকর করতে পারেন ট্রাম্প

বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তো বটেই, পশ্চিমা দেশগুলোর সরকারি কর্মকর্তা্ও গত দুই বছরে একাধিকবার যুদ্ধ শেষ হওয়ার আশা করে হতাশ হয়েছেন। তবে গত কয়েক দিনে সেই চিত্র কিছুটা বদলেছে।

গাজা অভিমুখে আরও ১১ জাহাজ

গাজা অভিমুখে নতুন করে আরও ১১টি জাহাজ যাত্রা করেছে। লক্ষ্য ইসরায়েলের অবরোধ ভেঙে সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) জানিয়েছে, এসব নৌকায় প্রায় ১০০ জন অধিকারকর্মী আছেন।