বন্ডি বিচের ‘নায়ক’ আল-আহমেদের অনিঃশেষ ভালোবাসা, অজস্র ডলারও

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ভয়াবহ হামলার সময় এক বন্দুকধারীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে বহু মানুষের প্রাণ বাঁচানো আহমেদ আল-আহমেদ এখন বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর সহায়তায় গঠিত তহবিলে একদিনে অনুদান ছাড়িয়েছে ১১ লাখ অস্ট্রেলীয় ডলার।

Dec 15, 2025 - 12:42
বন্ডি বিচের ‘নায়ক’ আল-আহমেদের অনিঃশেষ ভালোবাসা, অজস্র ডলারও
আল-আহমেদের সঙ্গে দেখা করতে হাসপাতালে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস। ছবি: বিবিসি

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ভয়াবহ হামলার সময় এক বন্দুকধারীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে বহু মানুষের প্রাণ বাঁচানো আহমেদ আল-আহমেদ এখন বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর সহায়তায় গঠিত তহবিলে একদিনে অনুদান ছাড়িয়েছে ১১ লাখ অস্ট্রেলীয় ডলার।

৪৩ বছর বয়সী দুই সন্তানের বাবা আহমেদ ঘটনার সময় একটি পার্ক করা গাড়ির আড়ালে আশ্রয় নেন। পরে সুযোগ বুঝে পেছন দিক থেকে এক হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়ে তার রাইফেল কেড়ে নিয়ে তাকে মাটিতে ফেলে দেন। ধস্তাধস্তির সময় দ্বিতীয় এক হামলাকারীর গুলিতে তিনি নিজেও আহত হন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানান, আহমেদ দুবার গুলিবিদ্ধ হয়েছেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, তাঁর হাত বাহুতে গুলি লাগে এবং অস্ত্রোপচার করা হয়েছে। অ্যালবানিজ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমরা মানবতার সবচেয়ে অন্ধকার দিক দেখেছি একটি সন্ত্রাসী হামলার মাধ্যমে। কিন্তু একই সঙ্গে দেখেছি মানবতার শ্রেষ্ঠ উদাহরণআহমেদ আল আহমেদ নিজের জীবন ঝুঁকিতে ফেলে বিপদের দিকে ছুটে গেছেন এবং মানুষের প্রাণ বাঁচিয়েছেন।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস হাসপাতালে গিয়ে আহমেদের সঙ্গে দেখা করে তাঁকেবাস্তব জীবনের নায়কবলে অভিহিত করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন। এদিকেগোফান্ডমি’-তে খোলা তহবিলে মার্কিন ধনকুবের বিল অ্যাকম্যান একাই ৯৯ হাজার ৯৯৯ ডলার অনুদান দিয়েছেন।

হাসপাতালের বাইরে সাধারণ মানুষ ফুল নিয়ে এসে আহমেদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। অনেকের মতে, এই সাহস শুধু বন্ডাই বিচের নয়সমগ্র মানবতার।

রোববার (১৪ ডিসেম্বর) একটি ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে এই হামলায় অন্তত ১৫ জন নিহত হন। পুলিশ জানিয়েছে, হামলাকারী ছিল ৫০ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ২৪ বছর বয়সী ছেলে। এটি প্রায় তিন দশকের মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা।

তথ্যসূত্র: বিবিসি, এবিসি নিউজ