Tag: যুক্তরাষ্ট্র

ডালাসের হোয়াইট রক এলাকায় আরভিতে আগুন, ভস্মীভূত বৃদ্ধা ও তার কুকুর

ডালাসের হোয়াইট রক এলাকায় রোববার ভোরে এক আরভিতে (রেক্রিয়েশনাল ভেহিকল) আগুন লেগে এক বৃদ্ধা ও তার কুকুরের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে ইস্টউড ড্রাইভের ১০৩০০ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

ওল্ড ইস্ট ডালাসে গুলিতে আহত ৪, দুজন আটক

ডালাসের ওল্ড ইস্ট এলাকায় শনিবার রাতে এক বন্দুক হামলায় চারজন আহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার রাত ১টার দিকে নর্থ হ্যাসকেল ও গ্যাস্টন অ্যাভিনিউর এক ভবনে এ ঘটনা ঘটে।

মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধের মধ্যে আয়ের তথ্য প্রকাশ করতে যাচ্ছে টেসলা ও নেটফ্লিক্স

এক দিকে যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য যুদ্ধ, আরেক দিকে যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউন, এর মধ্যেই টেসলা ও নেটফ্লিক্সসহ বড় কোম্পানিগুলো তৃতীয় প্রান্তিকের আয় প্রকাশ করতে যাচ্ছে।

কলম্বিয়ার প্রেসিডেন্টকে ‘মাদক সম্রাট’ বললেন ট্রাম্প, সহায়তা বন্ধের ঘোষণা

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ‘মাদক সম্রাট’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশালে রোববার পোস্ট দিয়ে তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র আর দেশটিকে কোনো ধরনের সহায়তা বা ভর্তুকি দেবে না।

ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে গুলি, শিক্ষার্থীসহ আহত ৩

ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির (ওএসইউ) এক আবাসিক ভবনের বাইরে গুলিবর্ষণে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

শিকাগোয় আইসের হাতে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

শিকাগোর শহরতলি হ্যানোভার পার্ক থেকে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। বৃহস্পতিবার সকালে আটক হওয়া কর্মকর্তা রাডুলে বোজোভিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি মন্টেনেগ্রো থেকে এসে দীর্ঘদিন ধরে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।

প্রাক্তন সাংসদ জর্জ সান্টোসের ফেডারেল জেল সাজা কমিয়ে দিলেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার প্রাক্তন সাংসদ জর্জ সান্টোসের ফেডারেল জেলের শাস্তি কমিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। সান্টোস আগে জালিয়াতি ও মিথ্যা পরিচয় দেওয়ার মামলায় দোষ স্বীকার করার পর সাত বছরের বেশি সময়ের কারাদণ্ড ভোগ করতে যাচ্ছিলেন।

আরেকটি ফ্লু ঢেউয়ের আশঙ্কা চিকিৎসকদের

গত মৌসুমে রেকর্ডসংখ্যক মানুষকে আক্রান্ত করা ফ্লু এবারও ভয় ধরাচ্ছে চিকিৎসকদের। ভাইরাসের ধরন প্রায় আগের মতো থাকায় বিশেষজ্ঞরা নতুন জ্বরের প্রাদুর্ভাবের আশঙ্কা করছেন।

ফেডারেল অভিযোগে জটিল হলো ডালাস মুসলিম নেতার মুক্তির লড়াই

ডালাসের মুসলিম নেতা মারওয়ান মারুফের বিরুদ্ধে ফেডারেল সরকার নতুন নাগরিক মামলা করেছে, যেখানে তাকে সন্ত্রাসী সংগঠনকে সমর্থনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এতে তার জামিনে মুক্তির লড়াই আরও জটিল হয়ে উঠেছে।

বৃষ্টি উপেক্ষা করে ডালাস-ফোর্ট ওর্থে ‘নো কিংস’ বিক্ষোভ

ডালাসসহ উত্তর টেক্সাসজুড়ে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ নামলেন রাস্তায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতিবাদে শনিবারের এই বিক্ষোভে শ্লোগান ওঠে ‘নো কিংস’, যা যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষার আহ্বান হিসেবে দেখা হচ্ছে।

টেক্সাসে তিন হত্যার পর বাকি’স-এ গাড়ি দুর্ঘটনা, সন্দেহভাজনের আত্মহত্যার চেষ্টা

টেক্সাসের মেব্যাঙ্কে তিনজনকে গুলি করে হত্যার পর পালানোর সময় এক ব্যক্তি এনিস শহরের জনপ্রিয় কনভিনিয়েন্স স্টোর বাকি’স-এ গাড়ি নিয়ে ঢুকে পড়েন। এতে এক পথচারী আহত হন, আর হামলাকারী নিজেই গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে।

নাসডাকের উদ্যোক্তা প্রোগ্রামে নির্বাচিত নর্থ সাউথ অ্যালামনাই

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাবেক শিক্ষার্থী ফেরিহান এফ. রহমান নাসডাক এন্টারপ্রেনিউরিয়াল সেন্টারের ২০২৫ সালের শরৎকালীন মাইলস্টোন মেকারস প্রোগ্রামে যুক্ত হয়েছেন।

অভ্যন্তরীণ সংঘাত নিয়ে গাজায় হামাসকে হত্যার হুমকি ট্রাম্পের

গাজায় অভ্যন্তরীণ সংঘাত নিয়ে ক্ষুব্ধ হয়ে আবারও হামাসের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললনে, ‘হামাস যদি গাজায় মানুষ হত্যা চালিয়ে যায়, তবে আমাদের কোনো বিকল্প থাকবে না, আমরা গিয়ে তাদের মেরে ফেলব।’

পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ডালাস মেয়র এরিক জনসন

আরও বড় দায়িত্ব নেওয়ার জন্য তিনি পদত্যাগ করতে পারেন-ডালাসের মেয়র এরিক জনসনকে নিয়ে এমনই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জনসন নিজেই।

গ্র্যান্ড প্রেইরিতে ট্রাকে ভয়াবহ আগুন, বন্ধ আই-২০ পশ্চিমমুখী লেন

ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলে উঠল ১৮-চাকার লম্বা এক ট্রাক। আগুনের শিখা উঠে পড়ল প্রায় ২০ ফুট ওপরে। আশেপাশেও ছড়িয়ে পড়ল আগুন। বৃহস্পতিবার ভোরের এই ঘটনায় মুহূর্তেই বন্ধ হয়ে যায় আই-২০ মহাসড়কের পশ্চিমমুখী সব লেন।

ডালাসে তিন হত্যার সন্দেহভাজন দুই খুনিকে হিউস্টনে আটক

ডালাসে তিনজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই সন্দেহভাজনকে হিউস্টন কাছাকাছি অবস্থান থেকে গ্রেপ্তার করেছে টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির সদস্যরা। তাঁদের ডালাস কাউন্টি জেলে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

টেক্সাসে রেস্তোরাঁয় আগুন লাগিয়ে আটক

টেক্সাসের করসিকানা শহরে প্রায় দুই দশকের পুরনো জনপ্রিয় রেস্তোরাঁ নাপোলিস বার অ্যান্ড রেস্তোরাঁয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় রেস্তোরাঁর ওপরে থাকা তিনজন অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

ব্যাংক খাতের আয়ে চাঙ্গা ওয়াল স্ট্রিট

যুক্তরাস্ট্রে সরকারি তথ্য শূন্যতার মধ্যে ব্যাংক খাতের আয় এখন দেশটির অর্থনীতির অবস্থা বোঝার মূল সূচক হয়ে উঠেছে। বড় ব্যাংকগুলোর তৃতীয় প্রান্তিকের ফলাফল আশাব্যঞ্জক। আর তা বিনিয়োগ ও ট্রেডিং আয় বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি। ফলে শেয়ারবাজারের উত্থান অব্যাহত রয়েছে, বিশেষত সুদের হার কমার ইঙ্গিতে বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবাণতা বাড়ছে।

যুক্তরাষ্ট্র–চীনের বাণিজ্য উত্তেজনায় দুলছে ওয়াল স্ট্রিট

যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য উত্তেজনা বাড়ায় মার্কিন শেয়ার বাজার আবারও চাপের মুখে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোজ্য তেলের ট্রেড বন্ধ করার সম্ভাবনা নিয়ে মন্তব্য এবং চীনের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার একটি শিপিং জায়ান্টের মার্কিন ইউনিটকে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত মঙ্গলবার শেয়ার বাজারে অস্থিরতার সৃষ্টি করে।

বিশ্বকাপের টিকিট কাটায় বিশেষ সুবিধা পাবেন আমেরিকান এয়ারলাইন্সের নিয়মিত যাত্রীরা

২০২৬ ফিফা বিশ্বকাপের এখনও বেশ কয়েক মাস বাকি। তবে আমেরিকান এয়ারলাইন্স তাদের নিয়মিত যাত্রীদের এই টুর্নামেন্ট নিয়ে এখনই মেতে ওঠার সুযোগ করে দিয়েছে। সোমবার থেকে বিশেষ সুবিধায় তাদের টিকিটি কাটার সুযোগ করে দেওয়া হয়েছে।

টেক্সাসে সংবিধান সংশোধনের ১৭ প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নেবেন ভোটাররা

টেক্সাসে আগামী ৪ নভেম্বর হতে যাওয়া নির্বাচনে ভোটাররা রাজ্যের সংবিধান সংশোধনের ১৭টি প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আগাম ভোট শুরু হবে ২০ অক্টোবর এবং চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

ক্যালিফোর্নিয়ায় হাতে আঁকা নম্বর প্লেট, আটক চালক

এই আধুনিক যুগেও হাতে লেখা নম্বর প্লেট। সেটিও আবার কিনা মার্কিন মুলুকে! ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের কর্মকর্তারা মার্সেডেতে এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছেন। হাতে লেখা নম্বর প্লেটের জন্য আটকেছেন এক চালককে।

ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে ঘানাও, আরও যাদের বিশ্বকাপ নিশ্চিত

৪৮ দলের টুর্নামেন্টে ২১তম দল হিসেবে বিশ্বকাপ চূড়ান্ত করল আফ্রিকার দেশ ঘানা।

ফোর্ট ওয়ার্থে বিমান বিধ্বস্ত, নিহত ২

ফোর্ট ওয়ার্থের ট্যারান্ট কাউন্টিতে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। রোববার দুপুরে নর্থ স্যাগিনাও বুলেভার্ডের ১২৭০০ ব্লকে হিকস এয়ারফিল্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ধ্বংসস্তূপ থেকে গাজার পুনর্গঠন কি আদৌ সম্ভব

গাজার পুনর্গঠন হবে আধুনিক যুগের অন্যতম বৃহৎ পুনর্নির্মাণ প্রকল্প। তবে প্রশ্ন থেকে যায়—কে দেবে এই বিপুল অর্থ?

ট্রাম্পকে শান্তির নোবেল উৎসর্গ মারিয়া মাচাদোর

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে ২০২৫ সালের নোবেল পুরস্কার জয়ের পর তা উৎসর্গ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মী ছাঁটাই শুরু

শাটডাউন তথা সরকারি অচলাবস্থার মধ্যেই এ সিদ্ধান্ত ডেমোক্র্যাটদের ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশল হিসেবেই দেখা হচ্ছে

ট্রাম্প প্রশাসনের শর্ত মানবে না এমআইটি, অর্থের প্রস্তাব প্রত্যাখ্যান

যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ট্রাম্প প্রশাসনের শিক্ষা-সংক্রান্ত প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করেছে। তারাই প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সরকারি অর্থায়নের বিনিময়ে প্রশাসনের নীতি বাস্তবায়নের প্রস্তাব ফিরিয়ে দিল।

জনসন কাউন্টির শেরিফ অ্যাডাম কিংয়ের বিরুদ্ধে নতুন অভিযোগ

আইনের রক্ষক হয়ে আইন ভেঙেছেন জনসন কাউন্টির শেরিফ অ্যাডাম কিং। তার বিরুদ্ধে নতুন অভিযোগ- গ্র্যান্ড জুরির সামনে মিথ্যা বলেছেন তিনি।

রাজনৈতিক কর্মসূচিতে আনুগত্য চেয়ে ৮ বিশ্ববিদ্যালয়কে আর্থিক সুবিধার প্রস্তাব ট্রাম্পের

নিজের রাজনৈতিক ইস্যুতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমর্থন চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর রাজনৈতিক কর্মসূচির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হলে ইউনিভার্সিটি অব টেক্সাস এবং আরও ৮টি বিশ্ববিদ্যালয় ফেডারেল অর্থে সুবিধাজনক প্রবেশাধিকার পাবে।