উত্তর টেক্সাসের মুসলিম হাউজিং প্রকল্প ‘দ্য মেডো’র বিরুদ্ধে আবারও আইনি পদক্ষেপ নিয়েছেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন। প্লানোভিত্তিক এই উন্নয়ন প্রকল্পটি ইপিক (ইপিআইসি) সিটি নামে পরিচিত ছিল। প্যাক্সটনের দাবি, প্রকল্পটি অবৈধভাবে পরিচালিত হচ্ছে।
উচ্চ রক্তচাপের একটি কম্বিনেশন ওষুধে অন্য উপাদান মিশে যাওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রে হাজারো বোতল স্বেচ্ছায় প্রত্যাহার করেছে নিউ জার্সির ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।
সুপ্রিম কোর্ট আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসকে নতুন কংগ্রেশনাল মানচিত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে—যা রিপাবলিকানদের জন্য অতিরিক্ত পাঁচটি আসন নিশ্চিত করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
মার্কিন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ৮২.৭ বিলিয়ন ডলারের এক বিশাল চুক্তিতে ওয়ার্নার ব্রস ডিসকভারি তাদের স্টুডিও ও স্ট্রিমিং সম্পদ নেটফ্লিক্সের কাছে বিক্রি করতে সম্মত হয়েছে। যা হবে আধুনিক বিনোদন শিল্পের সবচেয়ে বড় ও প্রভাবশালী একীভূতকরণগুলোর একটি।
ডাউনটাউন ডালাসে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে উবারের স্বচালিত রোবোট্যাক্সি সেবা। যাত্রীরা এখন উবার অ্যাপ থেকে আগের মতোই উবার এক্স, কমফোর্ট বা ইলেকট্রিক রাইড চাইলে কখনো কখনো ‘অ্যাভরাইড’ রোবোট্যাক্সির সঙ্গেও ম্যাচ হতে পারেন। তবে চাইলে যাত্রীরা প্রস্তাবিত স্বচালিত গাড়ি গ্রহণ বা বাতিল করতে পারবেন।
শান্তিতে নোবেল আশা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নোবেল পাননি। তবে দুধের স্বাদ তিনি ঘোলে মিটাতে পারেন ফিফার ‘শান্তি পুরস্কার’-এ। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা প্রবর্তিত প্রথম শান্তি পুরস্কার পেয়েছেন ট্রাম্প।
ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে শুক্রবার (৫ ডিসেম্বর) হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র। যে ড্রয়ে গ্রুপ প্রতিপক্ষ হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। আর রেকর্ড পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল পেয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। টুর্নামেন্টের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র গ্রুপ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া। থাকবে প্লে-অফ ‘সি’-এর বিজয়ী দলও।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) নতুন গণমাধ্যম নীতিমালার বিরুদ্ধে মামলা করেছে দ্য নিউইয়র্ক টাইমস। প্রতিষ্ঠানটি বলছে, এই নীতি মতপ্রকাশের স্বাধীনতার জন্য ‘হুমকি’ এবং সাংবাদিকদের পেন্টাগনে প্রবেশাধিকার সীমিত করতে ব্যবহৃত হতে পারে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় দিল্লিতে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতা করমর্দন, কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের পর মোদির ব্যবহৃত একটি টয়োটা ফর্চুনারে একই গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেন।
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার অভিযোগে সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রাণী কল্যাণ আইন-২০১৯-এর ৭ ধারায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামলা করার পর বুধবার গভীর রাতে নতুন ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ট্যারিফ ফেরত পেতে ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করেছে কস্টকো। আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের (আইইইপিএ) অধীনে সংগ্রহ করা সব শুল্ককে ‘অবৈধ’ ঘোষণা করার অনুরোধ জানিয়ে ২৮ নভেম্বর আন্তর্জাতিক বাণিজ্য আদালতে এ মামলা করে পাইকারি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি।
টেক্সাসে কম কর ও তুলনামূলক সাশ্রয়ী জীবনযাপনের আকর্ষণে নতুন বাসিন্দাদের ঢল বাড়ছেই। বড় শহরগুলো অর্থনৈতিক কেন্দ্র হলেও ভ্রমণ ও রিয়েল এস্টেট বিশেষজ্ঞরা বলছেন—শিক্ষার মান, সবুজায়ন, নিরাপত্তা ও চাকরির সুযোগের কারণে বসবাসের জন্য এখন অগ্রাধিকার পাচ্ছে বিভিন্ন শহরতলি ও ছোট শহর।
যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৪২ মিলিয়ন স্বল্প আয়ের মানুষ খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ-এর ওপর নির্ভরশীল। ব্যয়, জালিয়াতি ও অনিয়ম কমাতে এ কর্মসূচিতে বড়সড় সংস্কারের প্রস্তুতি নিচ্ছে মার্কিন কৃষিবিভাগ (ইউএসডিএ)।
চলতি ডিসেম্বর ও নতুন বছরের জানুয়ারিতে টেক্সাসে কার্যকর হচ্ছে একাধিক নতুন আইন, যা প্রভাব ফেলবে শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও অভিবাসন ব্যবস্থায়। নিয়মিত অধিবেশন ও বিশেষ অধিবেশনে পাস হওয়া এসব আইনের বেশ কয়েকটি রাজনৈতিক অচলাবস্থা, মহামারি-উত্তর বিতর্ক এবং নির্বাচনপূর্ব হিসাব-নিকাশ ঘিরে এসেছে আলোচনায়।
ছুটির মৌসুম এলেই আলোর শহরে পরিণত হয় ডালাস। ব্যতিক্রম হয়নি এবারও। ডিসেম্বর মাস শুরুর আগেই প্রতি বছরের মতো আলোয় সেজেছে ডালাস–ফোর্ট ওর্থ মেট্রোপ্লেক্স। শুরু হয়েছে রঙ, আলো আর উৎসবের সমারোহ।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তাঁর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্য সফরে গিয়ে ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত নিরসনে ‘দুই রাষ্ট্র সমাধান’-কেই একমাত্র কার্যকর পথ হিসেবে তুলে ধরেছেন পোপ লিও চতুর্দশ। তুরস্ক থেকে লেবাননে যাওয়ার পথে সাংবাদিকদের তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে বৈশ্বিক স্বীকৃতিসহ একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই।
যুক্তরাষ্ট্রে ২৩২ বছরের পথচলার ইতি টেনে শেষবারের মতো পেনি মুদ্রণ করেছে ইউএস মিন্ট। ফিলাডেলফিয়ায় সপ্তাহ দুয়েক আগে ইউএস মিন্ট তাদের শেষ ব্যাচের এক সেন্টের মুদ্রা তৈরি করেছে। ২০২৬ সালের প্রথম দিকে এগুলো বাজারে আসবে ঠিকই, তবে নতুন পেনি আর আসবে না—ফলে ধীরে ধীরে কমে যাবে বাজারে থাকা পেনির সংখ্যা।
আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান বর্জন করবে ইরান। যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদলের কয়েক সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানানোয় তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে এশিয়ার দেশটি।
কম খরচে আরও দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে বড় ধরনের পুনর্গঠনে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচপি। পরিচালন ব্যয় কমাতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উন্নয়ন ত্বরান্বিত করতে আগামী তিন বছরের মধ্যে বিশ্বজুড়ে ৪–৬ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা প্রতিষ্ঠানটির।
সিজনের মাঝপথে ৩–৫–১ অবস্থায় দাঁড়িয়ে কাউবয়েসের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। ডেনভারের কাছে হারের পর মালিক জেরি জোন্স নিজেই সন্দেহ প্রকাশ করেছিলেন, দু-একজন খেলোয়াড় এনে কি আদৌ বদলানো যাবে মৌসুমের গতি?
থ্যাঙ্কসগিভিং দিনের সকালে কৃতজ্ঞতার পাশাপাশি সমাজে ফিরিয়ে দেওয়ার চর্চা আরও দৃশ্যমান হলো উত্তর টেক্সাসে। হাজারো স্বেচ্ছাসেবী গাড়ি ভরে নিয়ে রওনা দেন থ্যাঙ্কসগিভিং খাবার পৌঁছে দিতে।
ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলিবিনিময়ের পর অভিবাসন নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। থ্যাঙ্কসগিভিং রাতে দীর্ঘ এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি ঘোষণা দিয়েছেন-‘তৃতীয় বিশ্বের’ দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করে দেবেন এবং যুক্তরাষ্ট্রে থাকা ‘পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ লোকজনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠিয়ে দেবেন।
ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনায় এক আফগান নাগরিককে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে আসা সব অভিবাসন আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে। নিরাপত্তা যাচাই ও স্ক্রিনিং প্রটোকল পুনর্বিবেচনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস।
হংকংয়ের তাই পো এলাকার বহুতল আবাসিক কমপ্লেক্সে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুন দ্বিতীয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি। বুধবার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে লাগা এই আগুনে এখন পর্যন্ত ৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৭৬ জন, আর নিখোঁজ রয়েছেন তিন শতাধিক বাসিন্দা।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা অগ্রণী ব্যাংকের দুটি লকারে স্বর্ণের সঙ্গে হীরা, মুক্তা, মূল্যবান পাথর ও বিদেশি উপঢৌকনের সন্ধান মিলেছে। এনবিআর সূত্র বলছে, এখনো এসবের পরিমাণের চূড়ান্ত তালিকা তৈরি হয়নি।
ডাউনটাউন ডালাসের ওয়েস্ট এন্ড এলাকায় মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে শনাক্ত হওয়া একটি ভূগর্ভস্থ গ্যাস লিক নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ডালাস ফায়ার-রেসকিউ। সব ডার্ট বাস ও ট্রেন স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে।
ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে গুরুতর আহত করার ঘটনায় আটক করা হয়েছে সন্দেহভাজন ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাকানওয়ালকে। এফবিআই জানায়, পশ্চিম ভার্জিনিয়ায় গুলিবিদ্ধ দুই গার্ড সদস্যের অবস্থা এখনো সংকটাপন্ন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’–এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে গ্র্যাজুয়েট শিক্ষার ঋণব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে প্রশাসন। নতুন প্রস্তাবে নার্সিং, ফিজিক্যাল থেরাপি, শিক্ষা, আর্কিটেকচারসহ বহু বিষয়ে অধ্যয়নকে ‘প্রফেশনাল ডিগ্রি’ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে এসব বিষয়ে উচ্চতর ডিগ্রির জন্য ফেডারেল স্টুডেন্ট লোন সীমা কমে যেতে পারে।