উচ্চ রক্তচাপের ওষুধে সমস্যা, যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় প্রত্যাহার

উচ্চ রক্তচাপের একটি কম্বিনেশন ওষুধে অন্য উপাদান মিশে যাওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রে হাজারো বোতল স্বেচ্ছায় প্রত্যাহার করেছে নিউ জার্সির ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

Dec 6, 2025 - 23:49
উচ্চ রক্তচাপের ওষুধে সমস্যা, যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় প্রত্যাহার
‘জিয়াক’ ব্র্যান্ডের বিসোপ্রোলল ফিউমারেট ও হাইড্রোক্লোরোথায়াজাইড ট্যাবলেটের ১১ হাজার ১০০টির বেশি বোতল প্রত্যাহারের আওতায় এসেছে ছবি: নিউজনেশন

উচ্চ রক্তচাপের একটি কম্বিনেশন ওষুধে অন্য উপাদান মিশে যাওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রে হাজারো বোতল স্বেচ্ছায় প্রত্যাহার করেছে নিউ জার্সির ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)

এফডিএ জানিয়েছে, ‘জিয়াকব্র্যান্ডের বিসোপ্রোলল ফিউমারেট হাইড্রোক্লোরোথায়াজাইড ট্যাবলেটের ১১ হাজার ১০০টির বেশি বোতল প্রত্যাহারের আওতায় এসেছে। সংরক্ষিত নমুনা পরীক্ষায় এতে কোলেস্টেরল কমানোর ওষুধ ইজেটিমাইবের উপস্থিতি ধরা পড়েছে।

ওষুধটি ক্লাস-থ্রি স্তরে প্রত্যাহার করা হয়েছে, যা এমন পরিস্থিতি যেখানে পণ্য ব্যবহারে বা সংস্পর্শে তেমন কোনো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার কথা নয়।

গ্লেনমার্ক জানায়, . মিগ্রা .২৫ মিগ্রা ডোজের ট্যাবলেটগুলোই ফিরিয়ে নেওয়া হচ্ছে। এফডিএ বলছে, যেসব প্যাকেজ এতে অন্তর্ভুক্ত সেগুলো হলো৩০ ট্যাবলেটের বোতল: NDC 68462-878-30, ১০০ ট্যাবলেটের বোতল: NDC 68462-878-01 এবং ৫০০ ট্যাবলেটের বোতল: NDC 68462-878-05

এসব ব্যাচের ওষুধের মেয়াদ শেষ হওয়ার সময় ছিল নভেম্বর ২০২৫ থেকে মে ২০২৬ এর মধ্যে। গ্লেনমার্ক বলছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই সব ওষুধ প্রত্যাহার করা হচ্ছে।

তথ্যসূত্র: নিউজনেশন