Oct 12, 2025
ফোর্ট ওয়ার্থের ট্যারান্ট কাউন্টিতে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। রোববার দুপুরে নর্থ স্যাগিনাও বুলেভার্ডের ১২৭০০ ব্লকে হিকস এয়ারফিল্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
Oct 11, 2025
ফ্রিসকো হাইস্কুলের পার্কিং লটে রোড রেজের ঘটনায় এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়েছে।
Oct 7, 2025
ফোর্ট ওয়ার্থের কমিউটার ট্রেন পরিষেবার যাত্রীরা খুব শিগগিরই উত্তর টেক্সাসের আরও শহরে সহজে যেতে পারবেন। এ মাসের শেষ দিকে চালু হচ্ছে ডালাস এরিয়া র্যাপিড ট্রানজিটের নতুন সিলভার লাইন।
Sep 24, 2025
লিটল এলমের অধিবাসী রেবেকা ললার নাসার নতুন মহাকাশচারী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি প্রাক্তন নৌবাহিনীর পাইলট এবং সর্বশেষ ইউনাইটেড এয়ারলাইন্সে টেস্ট পাইলট হিসেবে কাজ করেছেন। প্রায় ৩,০০০ ঘণ্টার উড্ডয়ন অভিজ্ঞতা ও ৪৫টিরও বেশি ধরনের বিমান চালানোর রেকর্ড রয়েছে তার ঝুলিতে।
Sep 14, 2025
গত শনিবার রাতে রাস্তা পার হওয়ার সময় একটি এসইউভির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়। প্লেনো পুলিশ দুর্ঘটনাটি নিয়ে তদন্ত করছে।
Aug 28, 2025
ডালাস-ফোর্ট ওয়ার্থে আসন্ন লেবার ডে উইকএন্ডে শীতল আবহাওয়া ফিরবে। তবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রবল শীতল বাতাসের প্রবাহ ঢুকবে। ফলে তাপমাত্রা কমবে এবং বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি বাড়বে।
Aug 11, 2025
টেক্সাসের অস্টিনে সোমবার বিকেলে একটি টার্গেট স্টোরের বাইরে গুলিবর্ষণে ৩ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি গাড়ি ছিনতাই করে পালানোর পর দুর্ঘটনার শিকার হয় সন্দেহভাজন ব্যক্তি। এরপর তিনি আরেকটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করলে শেষ পর্যন্ত তাকে আটক করা হয়।
Aug 4, 2025
টেক্সাসের ডেমোক্র্যাট আইনপ্রণেতারা রবিবার জানিয়েছেন, তারা রাজ্য ত্যাগ করছেন যাতে রিপাবলিকানরা রাজ্যের ৩৮টি কংগ্রেসনাল জেলার সীমানা পুনঃনির্ধারণের জন্য প্রয়োজনীয় কোরাম না পায়। এই পদক্ষেপটি রিপাবলিকানদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তারা ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে নিজেদের ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে চাইছে।
Jul 16, 2025
ডালাস-ফোর্ট ওয়ার্থে এই ধরনের ভেজা আবহাওয়ার ধারাটি শীঘ্রই শেষ হতে চলেছে, তবে মেট্রো এলাকার বাসিন্দাদের আগে সোমবারের ঝড়ো আবহাওয়ার মধ্য দিয়ে পার হতে হবে।
Jul 16, 2025
মধ্য টেক্সাসে ৪ জুলাইয়ের ছুটির সময় যেসব এলাকা বন্যার কবলে পড়েছে, সেখানে এখনো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি চলছে। তবে কোথায় কীভাবে পুনর্গঠন হবে, তা এখনও পরিষ্কার নয়।
Jul 15, 2025
স্কুল প্রজেক্ট নিয়ে শিশুদের ছটফটানি যেমন হয়। গ্রাহাম গুডিন উদগ্রীব ছিল তার ব্যবসায়িক পরিকল্পনা বাবা-মাকে জানানোর জন্য। শনিবার ৯টা বাজতেই সেটা সে জানিয়ে দেয়। তাই সে দ্রুত তার জিনিসপত্র ও দল জোগাড় করে ফেলে। এই দলে রয়েছে তার ১২ বছর বয়সী বন্ধু কেডেন ওয়ালেস এবং কেডেনের ১০ বছর বয়সী বোন এভারলি ওয়ালেস।
Jul 12, 2025
বসবাসের জন্য সবচেয়ে উপযোগী ছোট শহরগুলোর মধ্যে সপ্তম স্থান দখল করেছে ফ্লাওয়ার মাউন্ড। ডালাস থেকে মাত্র ৩০ মাইল দূরের এই শহরটি সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। মার্কিন অর্থনৈতিক ও প্রযুক্তি বিষয়ক গবেষণা সংস্থা স্মার্টঅ্যাসেট তাদের চলতি বছরের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে ফ্লাওয়ার মাউন্ডকে এই স্বীকৃতি দিয়েছে।
Jul 2, 2025
সম্প্রতি যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা জালিয়াতি অভিযান চালানো হয়েছে। এই অভিযানে নর্থ টেক্সাস থেকে চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তারা সরকারের স্বাস্থ্যসেবা প্রোগ্রামে ভুয়া চিকিৎসা দেখিয়ে প্রায় ২১০ মিলিয়ন ডলার দাবি করেন। এর মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন।
Jun 28, 2025
ডালাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য দূতাবাস সংক্রান্ত সেবা নিশ্চিত করতে আগাম নো ভিসা রিকোয়ার্ডের (এনভিআর) আবেদন গ্রহণ কার্যক্রমের ঘোষণা দিয়েছে বেস্ট (বাংলাদেশ এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস)।
Jun 27, 2025
আর কিছুদিন পরই ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। ১৭৭৬ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে যুক্তরাষ্ট্র নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। তাই প্রতিবছর দিনটি উদযাপন করা হয় জাতীয় উৎসব হিসেবে। এ বছর সারা দেশের পাশাপাশি টেক্সাসেও বর্ণিল আয়োজনে পালিত হবে যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস।
Jun 27, 2025
যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাসে, ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দিনব্যাপী মোবাইল কনস্যুলার সেবা দেওয়া হবে। এই আয়োজনের দায়িত্বে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বিএএনটি)। বর্তমানে দায়িত্বে থাকা সংগঠনটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে উত্তর টেক্সাসের সকল বাংলাদেশি প্রবাসীদের এতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
ডালাসের বাংলাদেশি তরুণদের আড্ডার নতুন ঠিকানা হয়ে উঠেছে ‘টকঝাল’। গল্পটা শুরু হয়েছিল একদম সাধারণ এক সন্ধ্যা থেকে, আর এখন তা হয়ে উঠেছে কমিউনিটির প্রিয় জায়গা, যেখানে মানুষ ফিরে পায় বাংলাদেশের স্বাদ আর আপনত্ব।
যুক্তরাষ্ট্রের নর্থ টেক্সাসে প্রবীণদের টার্গেট করে চালানো একটি বড় ধরনের জালিয়াতি ও অর্থপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে দুই জুয়েলারি প্রতিষ্ঠানের মালিকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। তদন্তকারীরা বলছেন, একাধিক অঙ্গরাজ্যে ছড়িয়ে থাকা এই চক্রের কারণে প্রায় ৫৫ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। সংস্থাটি জানিয়েছে, শনিবার ভোরে তেহরানে নিজ দপ্তরে ‘দায়িত্ব পালনরত অবস্থায়’ তিনি নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রায় সাত বছর ধরে পরিচালিত এক বড় ভিসা জালিয়াতি চক্রের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে ফেডারেল প্রসিকিউটররা। কর্তৃপক্ষের অভিযোগ, ভুয়া নথি ব্যবহার করে বিদেশিদের জন্য কাজের ভিসা ও গ্রিন কার্ডের আবেদন করা হতো।
যুক্তরাষ্ট্রের প্লানো শহরে সড়ক দুর্ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। সোমবার দুপুরের দিকে ইন্ডিপেনডেন্স পার্কওয়ের ৬০০ ব্লকে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় প্লানোর পুলিশ বিভাগ।