টেক্সাসে উল্টো পথে গাড়ি চালানোয় দুর্ঘটনা, নিহত ১
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থে উল্টো পথে চলা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থে উল্টো পথে চলা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে স্টেট হাইওয়ে ১২১-এর সিলভানিয়া অ্যাভিনিউ এক্সিটের কাছে একটি গাড়ি উল্টো পথে চলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফোর্ট ওয়ার্থ পুলিশ বিভাগের নর্থ ও সেন্ট্রাল ডিভিশনের কর্মকর্তারা।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, দুটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় একজন চালক ঘটনাস্থলেই মারা যান। অপর গাড়ির চালককে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার আঘাতের ধরন ও অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
কর্তৃপক্ষ এখনো নিহত ও আহত চালকের পরিচয় প্রকাশ করেনি। এছাড়া কোন গাড়িটি উল্টো পথে চলছিল, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ফোর্ট ওয়ার্থ পুলিশ বিভাগের ট্রাফিক ইনভেস্টিগেশন ইউনিটকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
তথ্যসূত্র: ফক্স ফোর