শিশুদের ওপর ‘গোপন নজরদারি’র অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে টেক্সাসের মামলা

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে শিশু ও পরিবারগুলোর ব্যক্তিগত তথ্য গোপনে সংগ্রহের অভিযোগ এনে মামলা করেছে টেক্সাস অঙ্গরাজ্য।

May 13, 2026 - 23:43
শিশুদের ওপর ‘গোপন নজরদারি’র অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে টেক্সাসের মামলা
সম্মতি ছাড়াই নেটফ্লিক্স ব্যবহারকারীদের দেখার অভ্যাস, পছন্দ, ডিভাইস, পারিবারিক নেটওয়ার্ক ও অ্যাপ ব্যবহারের তথ্য সংগ্রহের অভিযোগ নেটফ্লিক্সের বিরুদ্ধে। ছবি: এনবিসি ৫

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে শিশু পরিবারগুলোর ব্যক্তিগত তথ্য গোপনে সংগ্রহের অভিযোগ এনে মামলা করেছে টেক্সাস অঙ্গরাজ্য।

সোমবার টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন কলিন কাউন্টির অঙ্গরাজ্য আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, নেটফ্লিক্স ব্যবহারকারীদের সম্মতি ছাড়া তাদের দেখার অভ্যাস, পছন্দ, ডিভাইস, পারিবারিক নেটওয়ার্ক অ্যাপ ব্যবহারের তথ্য সংগ্রহ করেছে। শিশুদের প্রোফাইলও এই নজরদারির বাইরে ছিল না বলে দাবি করা হয়েছে।

এক বিবৃতিতে প্যাক্সটন বলেন, নেটফ্লিক্স নিজেদের বিজ্ঞাপনমুক্ত শিশুবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরলেও বাস্তবে তারা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে বিপুল অর্থ আয় করছে।

তবে অভিযোগ অস্বীকার করেছে নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, মামলাটি ভিত্তিহীন এবং ভুল তথ্যের ওপর দাঁড়িয়ে আছে। তাদের দাবি, নেটফ্লিক্স সব দেশে প্রযোজ্য গোপনীয়তা তথ্য সুরক্ষা আইন মেনেই পরিচালিত হয়।

৫৯ পৃষ্ঠার মামলার নথিতে বলা হয়েছে, নেটফ্লিক্স দীর্ঘদিন ধরে এমন একটিবিহেভিয়ারাল সার্ভেইলেন্সব্যবস্থা তৈরি করেছে, যা ব্যবহারকারীদের আচরণ বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করে। মামলায় আরও অভিযোগ করা হয়, প্ল্যাটফর্মটিকে ইচ্ছাকৃতভাবে আসক্তিকর করে ডিজাইন করা হয়েছে। উদাহরণ হিসেবে অটোপ্লে ফিচারের কথা উল্লেখ করা হয়েছে, যা ব্যবহারকারীদের আরও বেশি সময় ধরে কনটেন্ট দেখতে উৎসাহিত করে।

যদিও ডিজনি+ম্যাক্সসহ অন্যান্য বড় স্ট্রিমিং সেবাতেও অটোপ্লে সুবিধা রয়েছে, তবুও টেক্সাস কর্তৃপক্ষের দাবিনেটফ্লিক্স ব্যবহারকারীদের তথ্য বাণিজ্যিকভাবে কাজে লাগিয়েছে।

বিশ্বজুড়ে ৩২ কোটির বেশি গ্রাহক রয়েছে বলে দাবি করে নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটি বর্তমানে বিজ্ঞাপনসহ বিজ্ঞাপনবিহীনদুই ধরনের সাবস্ক্রিপশন সুবিধা দিচ্ছে। ২০২২ সালের শেষ দিকে তারা বিজ্ঞাপনসমৃদ্ধ প্যাকেজ চালু করে।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর তথ্য সংগ্রহ ব্যবহারকারীদের আসক্ত করে রাখার অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে আইনি নজরদারি বেড়েছে। বিশেষ করে মেটার ফেসবুক ইনস্টাগ্রমের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে একাধিক মামলা চলছে।

গত মার্চে লস অ্যাঞ্জেলেস কাউন্টির একটি জুরি বোর্ড ইউটিউব মেটার সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম পরিচালনায় অবহেলার প্রমাণ পেয়েছিল। যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ওই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে।

টেক্সাসের ভোক্তা সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় নেটফ্লিক্সের বিরুদ্ধে জুরি ট্রায়াল, তথ্য সংগ্রহ বন্ধে স্থায়ী নিষেধাজ্ঞা এবং প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত জরিমানা চাওয়া হয়েছে।

এদিকে কেন প্যাক্সটন বর্তমানে টেক্সাস থেকে যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন পাওয়ার লড়াইয়ে রয়েছেন। তিনি রিপাবলিকান সিনেটর জন কর্নিনকে চ্যালেঞ্জ করছেন।

তথ্যসূত্র: এনবিসি