উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব ২০২৬: আজ উচ্চারিত হোক সম্প্রীতির বাণী

উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করতে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হলো ষষ্ঠ উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব ২০২৬, ‘আজ উচ্চারিত হোক সম্প্রীতির বাণী’। গত ১, ২ ও ৩ মে আয়োজিত এই উৎসব এবার প্রথমবারের মতো অনলাইনের পাশাপাশি সরাসরি অনুষ্ঠিত হয় আটলান্টার সেবা লাইব্রেরির মঞ্চে।

May 15, 2026 - 14:18
উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব ২০২৬: আজ উচ্চারিত হোক সম্প্রীতির  বাণী
তিনব্যাপী আয়োজিত এই উৎসব এবারই প্রথমবারের মতো অনলাইনের পাশাপাশি সরাসরি অনুষ্ঠিত হয়েছে আটলান্টার সেবা লাইব্রেরির মঞ্চে। ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করতে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হলো ষষ্ঠ উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব ২০২৬, ‘আজ উচ্চারিত হোক সম্প্রীতির  বাণী গত , মে আয়োজিত এই উৎসব এবার প্রথমবারের মতো অনলাইনের পাশাপাশি সরাসরি অনুষ্ঠিত হয় আটলান্টার সেবা লাইব্রেরির মঞ্চে।

যুক্তরাষ্ট্র কানাডার বিভিন্ন শহর থেকে শতাধিক বাচিকশিল্পী এতে অংশ নেন। প্রবাসে বেড়ে ওঠা শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল এবারের উৎসবের অন্যতম আকর্ষণ। বাংলা ব্যান্ট স্কুল ডালাস, ওরিগনের সৃজনের পাঠশালা এবং আবৃত্তি আশ্রমের শিশুদের পরিবেশনা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।

উৎসবে দুটি পৃথক পর্বে উত্তর আমেরিকার কবিরা স্বকণ্ঠে কবিতা পাঠ করেন। কবিতার গান গল্প নিয়ে অংশ নেন অনিন্দিতা কাজী, সোনালী রায় ইসমাইল হোসেন। এছাড়া আবৃত্তি সংগঠন অন্যস্বর, সমস্বর, কথকতা, বাচনিক, উত্তরের জানালায়, আটলান্টা আবৃত্তি চর্চা কেন্দ্র, উচ্চারণ, কণ্ঠসাধন, আলোকধারায় মিলি এবং স্বরসাহিত্য তাদের পরিবেশনায় উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত।

উৎসবের সূচনা সমাপনী পর্ব ছিল মননশীল বক্তৃতা, কবিতাপাঠ এবং হৃদয়ছোঁয়া সংলাপে সমৃদ্ধ। সমাপনী আয়োজনে স্মরণ করা হয় আবৃত্তিশিল্পী কাজী আরিফ কবি আসাদ চৌধুরীকে। সকলেই একটি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন তা হলো বর্তমান বিশ্বের সকল বিদ্বেষ বিভক্তির অবসান হোক, সম্প্রীতি ছড়িয়ে পড়ুক

সংগঠনের বলয়ের বাইরে উত্তর আমেরিকায় বসবাসরত যে কজন আবৃত্তিশিল্পী আবৃত্তিপ্রেমী এই উৎসব নিয়ে কাজ করছেন তারা হলেন মন্ট্রিয়াল থেকে তোতন আফাজ,  আটলান্টা জর্জিয়া থেকে রিজোয়ান হদয় রাশেদ চৌধুরী, ্যামিল্টন থেকে নাঈমা সিদ্দিকা, ডালাস টেক্সাস থেকে তারেক ইয়াসিন উজ্জ্বল, রুনি সরকার মারুনা রাহী, নিউজার্সি থেকে অবন্তিকা মুখার্জি টরোন্টো  থেকে ফারিয়া সেহেলী।

উৎসব শেষে আয়োজকেরা জানান, এটি শুধু একটি অনুষ্ঠান নয়; বরং উত্তর আমেরিকাজুড়ে বাংলা ভাষা সংস্কৃতিকে ঘিরে একটি সাংস্কৃতিক বন্ধন গড়ে তোলার প্রয়াস। কয়েকটি ধাপ অতিক্রম করে এই উৎসব আজ উত্তর আমেরিকার আবৃত্তিশিল্পীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এর প্রমাণ শতাধিক শিল্পীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। 

সমাপনী দিনে আয়োজকেরা আগামী উৎসবের তারিখও ঘোষণা করেন। ২০২৭ সালের , জুন অনুষ্ঠিত হবে পরবর্তীউত্তর আমেরিকা আবৃত্তি উৎসব আগামী বছর আরও বড় পরিসরে এবং বিভিন্ন শহরে সরাসরি অংশগ্রহণমূলক আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।

ডালাস বার্তা প্রতিবেদক