প্ল্যানোতে যুক্তরাষ্ট্রের সদর দপ্তর সরাচ্ছে স্যামসাং

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেক্ট্রনিকস যুক্তরাষ্ট্রে তাদের প্রধান কার্যালয় টেক্সাসের প্ল্যানো শহরে স্থানান্তরের ঘোষণা দিয়েছে। এর ফলে উত্তর টেক্সাসে প্রায় এক হাজার নতুন কর্মী যোগ হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Jun 2, 2026 - 21:52

কোম্পানিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম আরও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্রুত করার লক্ষ্যেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মাত্র এক বছর আগে নিউ জার্সিতে নিজেদের যুক্তরাষ্ট্র সদর দপ্তরের উদ্বোধন করেছিল স্যামসাং। তবে এখন প্রতিষ্ঠানটি তাদের মার্কিন কার্যক্রম টেক্সাসকেন্দ্রিক করার পরিকল্পনা নিয়েছে।

স্যামসাংয়ের বড় ধরনের সেমিকন্ডাক্টর বিনিয়োগ বর্তমানে অস্টিন অঞ্চলে কেন্দ্রীভূত। কারণে কোম্পানিটি সদর দপ্তরও টেক্সাসে স্থানান্তর করতে চায় বলে জানিয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পরিকল্পনার আওতায় প্রায় এক হাজার কর্মী উত্তর টেক্সাসে স্থানান্তরিত হতে পারেন। যদিও নতুন কার্যালয় প্ল্যানোর ঠিক কোন স্থানে হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

কোম্পানিটি আশা করছে, চলতি বছরের শেষ নাগাদ নতুন সদর দপ্তর কার্যক্রম শুরু করতে পারবে।

উত্তর টেক্সাসে সাম্প্রতিক বছরগুলোয় একের পর এক বড় প্রতিষ্ঠান তাদের কার্যক্রম সম্প্রসারণ বা সদর দপ্তর স্থানান্তর করছে। বিশ্লেষকদের মতে, ব্যবসাবান্ধব পরিবেশ, তুলনামূলক কম পরিচালন ব্যয় এবং প্রযুক্তি খাতের দ্রুত বিকাশের কারণে প্ল্যানো আশপাশের অঞ্চল করপোরেট বিনিয়োগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে।

তথ্যসূত্র: ফক্স ফোর