Posts

ইরানে বিমান হামলা কি যুক্তরাষ্ট্রের যুদ্ধ ক্ষমতা আইনের লঙ্ঘন?

গত ২১ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতা প্রদর্শন করেছেন, তেমনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও উঠে এসেছে—  এই সিদ্ধান্ত কি যুক্তরাষ্ট্রের সংবিধান ও ১৯৭৩ সালের যুদ্ধ ক্ষমতা আইন (War Powers Resolution) লঙ্ঘন করেছে?

ডালাসে অনুষ্ঠিত হলো বাংলাদেশি চিকিৎসকদের দিনব্যাপি মিলনমেলা

ডালাসের উইন্ডহ্যাম গার্ডেন রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘টেক্সাস ফিজিশিয়ান্স অ্যান্ড ডেন্টিস্টস অফ বাংলাদেশি অরিজিন’ আয়োজিত বাংলাদেশি চিকিৎসকদের দিনব্যাপি মিলনমেলা। অনুষ্ঠানে ছিল তিন ঘণ্টার CME সেমিনার, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ওপেন ফোরাম, এবং একটি অনুপ্রেরণামূলক বক্তব্য জাকারিয়া স্বপনের। রাতের গালা ডিনারে পরিবেশিত হয় শুভ্র দেবসহ অনেক শিল্পীর সঙ্গীতানুষ্ঠান।

পশ্চিম টেক্সাসে মিজলসের ভয়াবহ প্রাদুর্ভাব: আক্রান্ত শতাধিক, মৃত্যু শিশুর

২০২৫ সালে পশ্চিম টেক্সাসে মিজলসের একটি বড় প্রাদুর্ভাব ঘটে, যেখানে শতাধিক মানুষ আক্রান্ত হয় এবং টিকা না নেওয়াই প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়। স্বাস্থ্য বিভাগ প্রতিরোধে টিকা গ্রহণের ওপর জোর দিচ্ছে।

ডালাসে আবার আসছেন জেমস, প্লেনোতে আয়োজন ‘অধ্যায় ২’

আগামী ১৪ জুন শনিবার টেক্সাসের ডালাসে পারফর্ম করতে যাচ্ছেন খ্যাতনামা রক সংগীতশিল্পী জেমস। ‘জেমস ইন ডালাস – অধ্যায় ২’ শীর্ষক আয়োজনটি অনুষ্ঠিত হবে প্লেনো ইভেন্ট সেন্টারে। কনসার্টটি শুরু হবে সন্ধ্যা ৫ টায়।

বিশ্বের শীর্ষ ধনী শহরের তালিকায় ডালাস, যুক্তরাষ্ট্রে ষষ্ঠ

গত এক দশকে বিশ্বব্যাপী সবচেয়ে দ্রুতগতিতে মিলিয়নিয়ার বৃদ্ধির শহরগুলোর মধ্যে ডালাস অন্যতম। আন্তর্জাতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এবং নিউ ওয়ার্ল্ড ওয়েলথ কর্তৃক প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

ডালাসে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা

গত ২৭ এপ্রিল রবিবার “বাংলাদেশ এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস (বিইএসটি)” — এর আয়োজনেডালাসের গ্র্যান্ড সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো ১৩তম ‘বৈশাখী মেলা ২০২৫’। বাংলা ভাষাভাষী, সংস্কৃতিপ্রেমীও সংগীতমনা প্রবাসীদের পদচারণায় মুখর হয়ে উঠে গোটা আয়োজনস্থল।

টেক্সাসে প্রথম বাংলা পত্রিকার যাত্রা, আসছে ডালাস বার্তা

বাংলা ভাষাভাষী ডালাসবাসীর জন্য আনন্দের বার্তা। শিগগিরই শুরু হচ্ছে ডালাস বার্তা-এর যাত্রা, যা টেক্সাসের প্রথম পূর্ণাঙ্গ বাংলা মুদ্রিত পত্রিকা।