গাঁজা নিয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ: টেক্সাসে বাস্তবতা কী

গাঁজাকে কম ঝুঁকিপূর্ণ মাদক হিসেবে পুনঃশ্রেণিভুক্ত করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রের ফেডারেল মাদকনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিললেও টেক্সাসে এর তাৎক্ষণিক প্রভাব সীমিতই থাকছে।

Dec 23, 2025 - 00:08
গাঁজা নিয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ: টেক্সাসে বাস্তবতা কী
পুনঃশ্রেণিভুক্তি যুক্তরাষ্ট্রে গাঁজা বৈধ করবে না, তবে নিয়ন্ত্রণ কাঠামো ও গাঁজা শিল্পের ওপর আরোপিত ভারী করের বোঝা কমতে পারে। ছবি: ফক্স ফোর

গাঁজাকে কম ঝুঁকিপূর্ণ মাদক হিসেবে পুনঃশ্রেণিভুক্ত করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রের ফেডারেল মাদকনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিললেও টেক্সাসে এর তাৎক্ষণিক প্রভাব সীমিতই থাকছে।

নতুন আদেশে গাঁজাস্কেডিউলথেকে সরিয়েস্কেডিউল’- নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্কেডিউল তালিকায় এমন মাদক থাকে যেগুলোর কোনো চিকিৎসাগত ব্যবহার স্বীকৃত নয়যেমন হেরোইন বা এলএসডি। স্কেডিউল তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ এবং কিছু চিকিৎসাগত মূল্য আছেযেমন কোডিন বা টাইলেনল। ট্রাম্প বলেন, ‘সতর্কভাবে প্রয়োগ হলে গাঁজার বৈধ চিকিৎসাগত ব্যবহার রয়েছেএই বাস্তবতা ফেডারেল সরকারের স্বীকৃতি পাওয়া উচিত।

এই পুনঃশ্রেণিভুক্তি দেশজুড়ে গাঁজাকে বৈধ করছে না। তবে নিয়ন্ত্রণ কাঠামো বদলাতে পারে এবং ক্যানাবিস শিল্পের ওপর করের চাপ কমতে পারে। চিকিৎসা গবেষণার পথও কিছুটা খুলবে।

তবে টেক্সাসে গাঁজা এখনো স্কেডিউল বিপজ্জনক মাদক হিসেবেই রয়ে গেছে। লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিকের সাম্প্রতিক উদ্যোগপ্রায় সব ধরনের টিএইচসি পণ্য নিষিদ্ধ করার চেষ্টাদেখিয়ে দিচ্ছে, রাজ্য পর্যায়ে নীতি বদল শিগগিরই হচ্ছে না। যদিও টেক্সাসকমপ্যাশনেট ইউজকর্মসূচি সম্প্রসারণ করেছে, সেখানে নির্দিষ্ট রোগে অত্যন্ত কম মাত্রার টিএইচসি ব্যবহারের অনুমতি আছে।

এপিলেপসি ফাউন্ডেশন অব টেক্সাসের বোর্ড সদস্য স্টেফানি ফোকাস, যার সন্তান মৃগী রোগে আক্রান্তবলছেন, ফেডারেল সিদ্ধান্ত রাজ্য আইনপ্রণেতাদের জন্য বার্তা হতে পারে। তাঁর মতে, পূর্ণ-স্পেকট্রাম হেম্পভিত্তিক সিবিডিতে প্রবেশাধিকার নিয়ে লড়াই এখনো শেষ হয়নি।

অন্যদিকে, ন্যাশনাল ড্রাগ অ্যান্ড অ্যালকোহল স্ক্রিনিং অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক জো ম্যাকগুইয়ার উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাহী আদেশের মাধ্যমে এমন পরিবর্তন আনার প্রভাব নিয়ে। তাঁর আশঙ্কা, বাসচালক, পাইলট বা ট্রাকচালকদের মতো পেশায় ফেডারেল ড্রাগ টেস্টিং ব্যবস্থায় জটিলতা তৈরি হতে পারে।

কবে নাগাদ পুনঃশ্রেণিভুক্তি কার্যকর হবেতার কোনো সময়সূচি এখনো নেই। একই সঙ্গে প্রেসিডেন্ট কংগ্রেসকে বয়স্কদের জন্য হেম্প-উৎপন্ন সিবিডির শ্রেণি পুনর্বিবেচনার অনুরোধ করবেন বলেও জানিয়েছেন।

তথ্যসূত্র: ফক্স ফোর