Tag: নিহত

ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে ক্যারলটনে জোড়া গুলির ঘটনায় নিহত ২, আহত ৩

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কারোলটনে মঙ্গলবার সকালে পৃথক দুটি গুলির ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। পুলিশ বলছে, একটি ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করেই এই হামলা হয়েছে।

চাপাতি নিয়ে হামলাকারীকে পুলিশের গুলি: শিউরে ওঠা বডিক্যাম ফুটেজ প্রকাশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ত ট্রানজিট হাব গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে যাত্রীদের ওপর চাপাতি হামলার পর পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। সম্প্রতি প্রকাশিত বডিক্যাম ফুটেজে ঘটনাটির বিস্তারিত উঠে এসেছে।

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত মৌলভীবাজারের যুবক

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় মৌলভীবাজারের এক যুবক নিহত হয়েছেন। দালালের প্রলোভনে রাশিয়ার পক্ষে যুদ্ধে গিয়ে প্রাণ হারান মুহিবুর রহমান (২৭) নামের ওই যুবক।

লুইজিয়ানায় বন্দুক হামলায় ৮ শিশু নিহত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভেপোর্ট শহরে বন্দুকধারীর গুলিতে আট শিশুসহ মোট ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

লাগার্ডিয়ায় বিমান-ফায়ার ট্রাক সংঘর্ষে নিহত পাইলট ও কো-পাইলট

যুক্তরাষ্ট্রের লাগার্ডিয়া বিমানবন্দরে যাত্রীবাহী বিমানের সঙ্গে ফায়ার ট্রাকের সংঘর্ষে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

আলী লারিজানি নিহত, নিশ্চিত করল তেহরান

ইরানের প্রভাবশালী রাজনীতিক ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান। মঙ্গলবার রাতে এক হামলায় ৬৭ বছর বয়সী এই নেতা নিহত হন।

মদ্যপ চালকের বেপরোয়া গতি, ডালাসে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ২

একে তো মদ্যপ ছিলেন পিকআপ ট্রাকের ড্রাইভার, তার ওপর তিনি গাড়ি চালাচ্ছিলেন বেপরোয়া গতিতে। তাঁর এই ভুলের কারণে প্রাণ গেল একজনের, গুরুতর আহত আরও দুজন।

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব সদস্য নিহত, আহত তিন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আব্দুল মোতালেব র‍্যাব–৭-এর উপসহকারী পরিচালক (ডিএডি) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও তিন র‍্যাব সদস্য আহত হয়েছেন।

টেক্সাসের ফারমার্স ব্রাঞ্চে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১

লাল সংকেত অমান্য করে দ্রুতগতিতে গাড়ি চালানোর জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে টেক্সাসের ফারমার্স ব্রাঞ্চে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন।

নেপালে দুর্নীতি বিরোধী বিক্ষোভে নিহত অন্তত ১৯, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও দুর্নীতি বিরোধী দাবিতে দেশব্যাপী বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সোমবার রাজধানী কাঠমান্ডুসহ সাতটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। কেবল কাঠমান্ডুতেই ১৭ জনের মৃত্যু হয়েছে। সহিংসতার ঘটনার পর নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন।

অস্টিনের টার্গেট স্টোরে গুলিবর্ষণ, নিহত ৩– সন্দেহভাজন আটক

টেক্সাসের অস্টিনে সোমবার বিকেলে একটি টার্গেট স্টোরের বাইরে গুলিবর্ষণে ৩ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি গাড়ি ছিনতাই করে পালানোর পর দুর্ঘটনার শিকার হয় সন্দেহভাজন ব্যক্তি। এরপর তিনি আরেকটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করলে শেষ পর্যন্ত তাকে আটক করা হয়।