লুইজিয়ানায় বন্দুক হামলায় ৮ শিশু নিহত
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভেপোর্ট শহরে বন্দুকধারীর গুলিতে আট শিশুসহ মোট ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভেপোর্ট শহরে বন্দুকধারীর গুলিতে আট শিশুসহ মোট ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট স্থানীয় পুলিশ প্রধান ওয়েন স্মিথের বরাত দিয়ে জানিয়েছে, রোববার সকাল ৬টার দিকে (স্থানীয় সময়) এ ঘটনা ঘটে। নিহত শিশুদের বয়স ১ থেকে ১২ বছরের মধ্যে। যদিও পুলিশ প্রথমে নিহতদের বয়স ১ থেকে ১৪ বছর বলে জানিয়েছিল।
ঘটনার ভয়াবহতা তুলে ধরে স্থানীয় পুলিশের প্রধান স্মিথ বলেন, “এটি এমন একটি ঘটনা, যা আমাদের অনেকেই আগে কখনো দেখেনি।”
পুলিশের তথ্য অনুযায়ী, হামলায় মোট ১০ জন গুলিবিদ্ধ হন। পরে বন্দুকধারী গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে তিনি নিহত হন।
পুলিশ জানিয়েছে, নিহত শিশুদের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয় ছিল। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। সিএনএন বলছে, ২০২৪ সালের জানুয়ারির পর যুক্তরাষ্ট্রে এটাই সবচেয়ে সবচেয় ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা।
ঘটনার তদন্তভার নিয়েছে লুইজিয়ানা স্টেট পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। এ ঘটনায় কারও কাছে কোনো ছবি, ভিডিও বা তথ্য থাকলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শেয়ার করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: সিবিএস নিউজ