Jun 25, 2025
আগামী ১ সেপ্টেম্বর থেকে টেক্সাস অঙ্গরাজ্যের সব সরকারি ও চার্টার স্কুলে শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোনসহ ব্যক্তিগত যোগাযোগে ব্যবহৃত যেকোনো ধরনের ডিভাইস নিষিদ্ধ হতে যাচ্ছে। রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট সম্প্রতি হাউজ বিল ১৪৮১-তে স্বাক্ষর করে এই আইন কার্যকর করেছেন।
Jun 25, 2025
নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের ৩৯ নম্বর আসনে আবারও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক শাহানা হানিফ। এবারের নির্বাচনে তিনি প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ইহুদি প্রার্থী মায়া কর্নবার্গ-কে পরাজিত করেছেন। এর আগে ২০২১ সালে প্রথমবার নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছিলেন শাহানা। এবার দ্বিতীয়বারের মতো জয়লাভ করে তিনি নিজ আসনে অবস্থান দৃঢ় করলেন।
Jun 25, 2025
টেক্সাসে হামের সংক্রমণে কিছুটা ভাটা পড়েছে বলে জানিয়েছে স্থাস্থ্য স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (২৫ জুন) প্রকাশিত স্থাস্থ্য স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, আক্রান্তের সংখ্যা আপাতত ৭৫০ জনেই স্থির রয়েছে এবং কেবল গেইন্স ও লামার—এই দুই কাউন্টিতে এখনো সংক্রমণ চলছে।
Jun 25, 2025
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে চলছে ভয়াবহ এক তাপপ্রবাহ। আজ মঙ্গলবার (২৫ জুন) তীব্র গরমের কারণে নিউইয়র্ক শহরের তাপমাত্রা ছাড়িয়ে গেছে ১০০ ডিগ্রি ফারেনহাইটের ওপর। ২০১৩ সালের পর প্রথমবার এমন তাপমাত্রা দেখল নিউইয়র্ক।
টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মঙ্গলবার ভোররাতে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তি নিহত হয়েছেন এবং দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।