Tag: ডোনাল্ড ট্রাম্প

বিবিসির কাছে ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) ক্ষমা চাইলেও তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুষ্ট করতে পারেনি। ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে বিবিসির বিরুদ্ধে ১ থেকে ৫ বিলিয়ন ডলার পর্যন্ত মানহানি মামলা করতে পারেন।

ভাষণ বিকৃতির অভিযোগে বিবিসির কাছে এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণা নিয়ে তৈরি বিবিসির এক বছর পুরোনো তথ্যচিত্রে ভাষণ বিকৃতির অভিযোগে গণমাধ্যম প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এক বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছেন। বিবিসিকে ‘পূর্ণ ও ন্যায্যভাবে তথ্যচিত্রটি প্রত্যাহার’ করতে ১৪ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা।

শুল্ক-আয় থেকে সবাইকে ২ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক থেকে অর্জিত রাজস্বের একটি অংশ নাগরিকদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করা হবে। প্রত্যেক আমেরিকান পাবেন ২ হাজার ডলার করে।

ট্রাম্পের বক্তব্য বিকৃতি নিয়ে ঝড়, বিবিসির শীর্ষ দুই কর্মকর্তার পদত্যাগ

ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিকৃত করে সম্প্রচার করার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং নিউজ বিভাগের প্রধান ডেবোরা টারনেস। একই দিনে প্রতিষ্ঠানের দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ বিবিসির ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।

নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর নির্দেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষায় ফিরছে—এমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯৯২ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এ ধরনের পরীক্ষা চালানোর প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

সংবিধানে না থাকলেও তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থিতার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সংবিধান বাধা দিলেও তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা একেবারে নাকচ করছেন না। সোমবার এয়ার ফোর্স ওয়ানে মালয়েশিয়া থেকে জাপান যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন মন্তব্য করেন তিনি।

ছাত্রঋণ মওকুফের প্রক্রিয়া দ্রুততর করবে ট্রাম্প প্রশাসন

মার্কিন শিক্ষকদের ইউনিয়নের মামলার পর ট্রাম্প প্রশাসন প্রায় ২৫ লাখ ঋণগ্রহীতার জন্য ছাত্রঋণ মওকুফের প্রক্রিয়া পুনরায় শুরু করতে সম্মত হয়েছে।

পুতিনের সঙ্গে `অকারণ বৈঠকে সময় নষ্ট’ করতে চান না ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ‘অদূর ভবিষ্যতে’ ট্রাম্প-পুতিনের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা কিয়েভের কোনো ভূখণ্ড ছাড় না দিয়ে যুদ্ধবিরতির দাবিতে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার পর এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্পের পদক্ষেপে নতুন উত্তেজনা, বাড়ছে ভেনেজুয়েলায় হস্তক্ষেপের ঝুঁকি

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বাড়াতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৪৮ ঘণ্টায় তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ওয়াশিংটনের কড়া অবস্থানের পরিচায়ক।

প্রাক্তন সাংসদ জর্জ সান্টোসের ফেডারেল জেল সাজা কমিয়ে দিলেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার প্রাক্তন সাংসদ জর্জ সান্টোসের ফেডারেল জেলের শাস্তি কমিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। সান্টোস আগে জালিয়াতি ও মিথ্যা পরিচয় দেওয়ার মামলায় দোষ স্বীকার করার পর সাত বছরের বেশি সময়ের কারাদণ্ড ভোগ করতে যাচ্ছিলেন।

হামাস শর্তসাপেক্ষে সব ইসরায়েলি জিম্মির মুক্তিতে রাজি

শর্তসাপেক্ষে হামাস সব ইসরায়েলি জীবিত বা মৃত জিম্মিকে মুক্তি দিতে রাজি। হামাসের এই সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হওয়ার শর্টকাট, এক মিলিয়ন ডলারে “গোল্ড কার্ড” ভিসা

যুক্তরাষ্ট্রে দ্রুত অভিবাসন ভিসা পেতে কমপক্ষে এক মিলিয়ন ডলার দিলেই মিলবে ‘গোল্ড কার্ড’। গত শুক্রবার এক নির্বাহী আদেশে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে অনেকে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হওয়ার "শর্টকাট" হিসেবে দেখছেন। 

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিতে নিহত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে।

রিপাবলিকানদের পুনঃনির্ধারণ ভোট আটকাতে রাজ্য ত্যাগ করছেন টেক্সাসের ডেমোক্র্যাটরা

টেক্সাসের ডেমোক্র্যাট আইনপ্রণেতারা রবিবার জানিয়েছেন, তারা রাজ্য ত্যাগ করছেন যাতে রিপাবলিকানরা রাজ্যের ৩৮টি কংগ্রেসনাল জেলার সীমানা পুনঃনির্ধারণের জন্য প্রয়োজনীয় কোরাম না পায়। এই পদক্ষেপটি রিপাবলিকানদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তারা ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে নিজেদের ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে চাইছে।

কোকাকোলা যুক্তরাষ্ট্রে 'প্রকৃত চিনি' ব্যবহার করবে: ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেন, কোকাকোলা তার অনুরোধে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া প্রধান কোমল পানীয়তে প্রকৃত আখের চিনি ব্যবহারে সম্মত হয়েছে — যদিও কোম্পানির পক্ষ থেকে এমন কোনো ঘোষণা নিশ্চিত করা হয়নি।

'আসক্তিকর ডিজাইন' ব্যবহারের মামলায় হেরে গেল টিকটক

নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আদালত টিকটকের আবেদন খারিজ করেছে। আবেদনে সংস্থাটি শিশুদের লক্ষ্য করে 'প্রতারণামূলক ও আসক্তিকর ডিজাইন' ব্যবহারের অভিযোগ বাতিল করতে চেয়েছিল।

ট্রাম্পের ইউএসএইডের ছাঁটাইকে বিধ্বংসী বললেন বিল গেটস

ট্রাম্প প্রশাসন ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কর্মীদের প্রশাসনিক ছুটিতে পাঠায়। এই স্বাধীন সংস্থাটির শেষ কার্যদিবস ছিল ৩০ জুন। এই ছাঁটাইয়ের বিধ্বংসী প্রভাব সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য—এবং এখনও তা ফিরিয়ে আনা সম্ভব, খুব দেরি হয়ে যায়নি', গেটস শুক্রবার এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে এই কথা লেখেন। 

শুল্ক আদায়ে যুক্তরাষ্ট্রের রেকর্ড, ছাড়াল ১০০ বিলিয়ন ডলার

শুল্ক আদায়ে রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৫ অর্থবছরের প্রথম ৯ মাসেই শুল্ক থেকে রাজস্ব আদায় ছাড়িয়েছে ১০০ বিলিয়ন ডলার। জুন মাসেই শুল্ক আদায় হয় প্রায় ২৭ বিলিয়ন ডলার, যার ফলে দেশটির বাজেটে ২৭ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত এসেছে।

টেক্সাসে বন্যায় শতাধিক মৃত্যু, ডালাস-ফোর্ট ওয়ার্থে নিহত অন্তত ১২

টেক্সাসের ভয়াবহ বন্যার পর স্থানীয় সময় সোমবার মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। উদ্ধারকর্মীরা মঙ্গলবারও নিখোঁজদের খোঁজ চালিয়ে যাচ্ছেন। তবে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্রমেই কমছে। বিগত চারদিন ধরে টানা বৃষ্টিপাতের পর আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় উদ্ধার তৎপরতা কিছুটা সহজ হয়েছে। তবে কিছু এলাকায় এখনো মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়ে গেছে।

রিপাবলিকানরা ‘পোর্কি পিগ পার্টি’, মাস্ককে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর হুমকি ট্রাম্পের

মার্কিন রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বন্দ্বকে কেন্দ্র করে। মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ও ট্রাম্পের পাল্টা হুঁশিয়ারিতে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা।

টিকটকের জন্য ‘একদল ধনী ক্রেতা’ প্রস্তুত জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনা মালিকানাধীন জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ টিকটক কেনার জন্য “অত্যন্ত ধনী একদল মানুষ” প্রস্তুত রয়েছেন। ফক্স নিউজের সানডে মার্নিং ফিউচারস অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি।

মামদানিকে দেখতে খারাপ, কমিউনিস্টি ও উন্মাদ বললেন ডোনাল্ড ট্রাম্প

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা জোহরান মামদানিকে, দেখতে খারাপ, কমিউনিস্টি ও উন্মাদ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে মার্কিন সাময়িকী টাইম।  

ট্রাম্পের টি১ ফোনের ‘মেইড ইন আমেরিকা’ স্লোগান নিয়ে ধোঁয়াশা ও বিতর্ক

নতুন মোবাইল সেবা চালুর পাশাপাশি ‘মেইড ইন আমেরিকা’ দাবিতে প্রচারিত স্মার্টফোন টি-ওয়ান ৮০০২  নিয়ে বিতর্কে জড়িয়েছে ট্রাম্প অর্গানাইজেশন। শুরুতে ফোনটি সম্পূর্ণভাবে আমেরিকায় তৈরি বলে প্রচার করা হলেও, সম্প্রতি ট্রাম্প মোবাইলের ওয়েবসাইট থেকে সেই দাবি গোপনে সরিয়ে ফেলা হয়েছে।

ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে টিকটকের আয়ু বাড়লো আরও ৯০ দিন

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের বিক্রি বা বন্ধের সময়সীমা ৯০ দিন বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রে যে আইনের আওতায় টিকটক বিক্রি বা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল তা নিয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। ফলে চীনের কোম্পানি বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক সম্পদ বিক্রির জন্য বেঁধে দেওয়া ১৯ জুনের সময়সীমা আরো ৯০ দিন বাড়িয়েছেন প্রেসিডেন্ট।