নিউইয়র্কে যৌন নিপীড়নে অভিযুক্তকে ছাড়তে বারণ করল আইস
নিউইয়র্কের লং আইল্যান্ডে এক ষোলো বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া এক সালভাডরীয় নাগরিককে ছেড়ে না দিতে নিউইয়র্ক কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়ন ও শিশু কল্যাণ বিপন্নের অভিযোগ আনা হয়েছে।

গত ৬ জুন বুধবার নিউইয়র্কের হান্টিংটনে কিশোরীটি বাড়ি ফেরার পথে অরেলিয়ানো আন্তোনিও মেলেনদেস রেয়েস নামের ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি তার কাছে বারবার ফোন নম্বর চাইতে থাকে। রাজি না হলে ভুক্তভোগীকে একটি গলিতে টেনে নিয়ে যৌন নিপীড়ন করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে।
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রেয়েস অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল এবং ১৯৯৮ সালে একজন অভিবাসন বিচারক তাকে বহিষ্কারের আদেশ দিয়েছিলেন। আইস বৃহস্পতিবার তার বিরুদ্ধে ডিটেইনার জারি করে নিউইয়র্ককে তাকে ফেডারেল হেফাজতে হস্তান্তরের অনুরোধ জানিয়েছে।
সাফোক কাউন্টির জেলা অ্যাটর্নি রেমন্ড তিয়ার্নি বলেন, একজন ষোলো বছরের মেয়ে নিরাপদে হেঁটে বাড়ি ফিরতে পারবে এটা তার অধিকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তা লরেন বিস বলেন, এই যৌন সহিংসকারী আমাদের দেশে থাকার কথাই ছিল না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২০ জানুয়ারির পর থেকে নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে প্রায় সাত হাজার ব্যক্তিকে আইসের ডিটেইনার থাকার পরেও ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে অনেকেই সহিংস অপরাধে অভিযুক্ত ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সূত্র: ফক্স নিউজ