ভ্যাকসিন বাধ্যবাধকতা তুলে নেওয়ার পর বিমানঘাঁটিতে ফ্লুতে আক্রান্ত শতাধিক সেনা
পেন্টাগন ফ্লু ভ্যাকসিনের বাধ্যবাধকতা তুলে নেওয়ার পর টেক্সাসের সান আন্তোনিওর ল্যাকল্যান্ড বিমানঘাঁটিতে শতাধিক সেনা সদস্য ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ভ্যাকসিন নীতির পরিবর্তনের সরাসরি পরিণতি হিসেবে এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিমানঘাঁটির একাধিক সেনা সদস্য জ্বর, শ্বাসকষ্টসহ ফ্লুর বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসাসেবা নিয়েছেন। ঘাঁটির সামরিক চিকিৎসা প্রতিষ্ঠানে আক্রান্তদের চিকিৎসা চলছে।
ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর সামরিক বাহিনীতে কোভিড ও ফ্লু ভ্যাকসিনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছিল। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সম্মিলিত পরিবেশে ভ্যাকসিন না নিলে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেশি থাকে।
এই ঘটনা সামরিক স্বাস্থ্যনীতি নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধী মহল থেকে ভ্যাকসিন বাধ্যবাধকতা পুনরায় চালুর দাবি উঠেছে।
মার্কিন সামরিক বাহিনীতে ভ্যাকসিনের বাধ্যবাধকতা দীর্ঘদিনের রীতি ছিল। ২০২৩ সালে কোভিড ভ্যাকসিনের বাধ্যবাধকতা তুলে নেওয়ার পরই সামরিক সদস্যদের মধ্যে সংক্রামক রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ পেয়েছিল।
সূত্র: এনবিসি ৫ ডালাস-ফোর্থ ওয়ার্থ