প্রাথমিক বিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল নরওয়ে
নরওয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। আগামী আগস্ট থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে নরওয়ে সরকার ঘোষণা করেছে।
নরওয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। আগামী আগস্ট থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে নরওয়ে সরকার ঘোষণা করেছে।
নতুন নীতি অনুযায়ী, প্রথম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অর্থাৎ ৬ থেকে ১৩ বছর বয়সীরা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবে না। অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অর্থাৎ ১৪ থেকে ১৬ বছর বয়সীরা শিক্ষকের তত্ত্বাবধানে সীমিতভাবে ব্যবহার করতে পারবে।
উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অর্থাৎ ১৭ থেকে ১৯ বছর বয়সীরা উচ্চশিক্ষা ও কর্মজীবনের জন্য প্রস্তুতি নিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সঠিকভাবে ব্যবহার শিখতে পারবে। সরকার বলছে, শিক্ষার্থীদের বয়স ও পরিপক্বতা অনুযায়ী ভিন্ন নিয়ম প্রযোজ্য হবে।
এই পদক্ষেপ শিক্ষা বিশেষজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ বলছেন, শিশুদের কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরতা কমানো ইতিবাচক, আবার কেউ মনে করেন ডিজিটাল দক্ষতা উন্নয়নে এটি বাধা হতে পারে।
যুক্তরাজ্য এর আগে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। নরওয়ের এই পদক্ষেপ শিশুদের ডিজিটাল সুরক্ষায় ইউরোপজুড়ে নতুন আলোচনার সূচনা করতে পারে।
সূত্র: রয়টার্স