স্থানীয় পুলিশকে আইসিইর মুখ-শনাক্তকরণ অ্যাপ দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ নথিতে দেখা গেছে, স্থানীয় পুলিশ বিভাগগুলোকে আইসিইর ব্যবহৃত মুখ-শনাক্তকরণ অ্যাপ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। গত ১৮ জুন বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে এনপিআর।
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ নথিতে দেখা গেছে, স্থানীয় পুলিশ বিভাগগুলোকে আইসিইর ব্যবহৃত মুখ-শনাক্তকরণ অ্যাপ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। গত ১৮ জুন বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে এনপিআর।
অ্যাপটির নাম আইসিই টাস্ক ফোর্স মডিউল। এর মাধ্যমে স্থানীয় পুলিশ কর্মকর্তারা নিয়মিত দায়িত্ব পালনের সময় কারো মুখের ছবি তুলে সরকারের ২৫ কোটিরও বেশি রেকর্ডের বিপরীতে মিলিয়ে দেখতে পারবেন।
ডিএইচএস জানিয়েছে, আইসিইর গণ-বহিষ্কার অভিযানে স্থানীয় অংশীদারদের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে। তবে সমালোচকরা বলছেন, প্রতিটি তোলা ছবি ১৫ বছর সংরক্ষণ করা হবে এবং মার্কিন নাগরিকদের তথ্যও এতে অন্তর্ভুক্ত হতে পারে।
বর্তমানে প্রায় ১ হাজার ৩০০ পুলিশ বিভাগ আইসিইর ২৮৭(জি) টাস্ক ফোর্স প্রোগ্রামে যুক্ত রয়েছে। এই কর্মকর্তারা নিয়মিত পুলিশ কার্যক্রমের মধ্যেই অভিবাসন আইন প্রয়োগের ক্ষমতা রাখেন।
গোপনীয়তা ও নাগরিক অধিকার সংগঠনগুলো বলছে, এই প্রযুক্তি ভুল পরিচয় শনাক্তের ঝুঁকি তৈরি করে এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর অতিরিক্ত নজরদারির আশঙ্কা বাড়ায়। ২০২৬ সালের শুরুতে ট্রাম্প প্রশাসন অভিবাসন প্রয়োগে ৭ হাজার কোটি ডলারের বাজেট অনুমোদন করার পর থেকে এ ধরনের পদক্ষেপ জোরদার হচ্ছে।
সূত্র: এনপিআর